এক্সপ্লোর

Bengal Recruitment Scam : কার কার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরাতেন অয়ন? চাঞ্চল্যকর তথ্য সামনে আনল ED

Ayan Sheel News Update : তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। উঠে আসছে একের পর একের পর এজেন্টের নাম।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  কোটি কোটি টাকার লেনদেন! শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee )  অ্যাকাউন্ট থেকে ১০ মাসে মোট ৭ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল অয়ন শীলের ( Ayan Sheel ) অ্যাকাউন্টে। আদালতে  দাবি করল ইডি ( ED )। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের আরও দাবি, অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা ঢুকেছে ! সবমিলিয়ে লেনদেনের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকার ! সেটা কি নিয়োগ দুর্নীতির টাকা? প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা। 

কীভাবে টাকা সরিয়েছেন অয়ন?

জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের ছকেই কালো টাকা সাদা করতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল? ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির স্ক্যানারে এবার অয়ন শীল ঘনিষ্ঠরা। নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন, দাবি ইডি-র ।
আরও পড়ুন :

পথেই কাটছে দিন, লাগাতার আন্দোলন-অনশন, আজ কি হবে বকেয়া DA র সুপ্রিম-ফয়সালা ?

OMR শিট ছাপানো হত কলেজ স্ট্রিটে

সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন অয়ন। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে । এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন হাতে এসেছে, দাবি তদন্তকারী সংস্থার ।  

এছাড়াও তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। উঠে আসছে একের পর একের পর এজেন্টের নাম। কানু দা, লাল, এমডি, তপন নামে ৪ এজেন্ট সহ বেশ কয়েকজন একের পর এক পুরসভায় সুপারিশ করেছে বলে দাবি ইডির।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, OMR শিট ছাপানো হত কলেজ স্ট্রিটের প্রিন্টিং প্রেসে। পুরসভায় পরীক্ষার ব্যবস্থাপনা থেকে চাকরিতে যোগদান সবাটাই করাতেন অয়ন। একাধিক পুরসভার কাউন্সিলরের অফিসের শ্রমিক পদে চাকরির জন্য OMR শিট উত্তরপত্রের নথি মিলেছে অয়নের অফিসে, দাবি ইডি সূত্রে।  

অয়নের সঙ্গে শ্বেতা চক্রবর্তীর যোগ 

সল্টলেকে অয়ন শীলের অফিসে মেলা অ্যাকাউন্টের নথিতে শ্বেতা চক্রবর্তী নামে এক মহিলার হদিশ পাওয়া গিয়েছে । ইডি সূত্রে দাবি, শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই শ্বেতা চক্রবর্তী অয়ন শীলের ঘনিষ্ঠ।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শ্বেতার গাড়ির নথিও অয়নের অফিসে মিলেছে। তাঁর অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকেও লেন দেন হয়েছে বলে দাবি ইডি সূত্রে। কেন তাঁর ব্যাঙ্ক অযাকাউন্টের তথ্য অয়নের অফিসে? তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget