এক্সপ্লোর

Enforcement Directorate: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির

'রাজ্যের আরবান ডেভেলপমেন্ট বিভাগের আধিকারিকের মেয়ের সঙ্গে পার্টনারশিপ অয়নের ছেলের'। নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অয়ন শীল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও তলব ইডির। আগামী সপ্তাহে ৩ জনকে তলব ইডির। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে দাবি ইডি-র। 'রাজ্যের আরবান ডেভেলপমেন্ট বিভাগের আধিকারিকের মেয়ের সঙ্গে পার্টনারশিপ অয়নের ছেলের'। নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অয়ন শীল। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের যোগসূত্রে উঠে এসেছে শ্বেতা চক্রবর্তীর নাম। কামারহাটি পুরসভায় গিয়ে তাঁকে আশ্বস্ত করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কারও চাকরি যাবে না বলে আশ্বাস দেন তিনি। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কামারহাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। 

অর্পিতা মুখোপাধ্য়ায়, সোমা চক্রবর্তীর পর, এবার নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে আরেক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তীর নাম। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি, উঠেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। এই প্রেক্ষিতে শুক্রবার কামারহাটি পুরসভায় গিয়ে শ্বেতার সঙ্গে কথা বললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিলেন আশ্বাস।

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায়, আমরা জেল খাটব। কোনও কর্মচারীর চাকরি যাবে না। যাঁরা ধর্না দিচ্ছেন তাঁদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা রয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পান। এটা আমাদের ডিমান্ড।  তার মানে এই নয় তৃণমূলের ছেলেমেয়েরা যদি যোগ্য হয় তাদের চাকরি দেওয়া যাবে না। কেন? তৃণমূল করাটা কি পাপ নাকি?

ইডি সূত্রের দাবি,নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে শ্বেতার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অয়নের অফিস থেকে উদ্ধার হয় শ্বেতার গাড়ির নথি। 
এই শ্বেতা চক্রবর্তী কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টে সাব অ্য়াসিস্টান্ট ইঞ্জিনিয়রের চাকরি করেন। মদন মিত্রও এই কামারহাটিরই বিধায়ক। এদিন একটি পরিষেবার উদ্বোধন করতে এসে পুরসভায় ঢোকেন বিধায়ক। কথা বলেন শ্বেতার সঙ্গে।

শ্বেতা চক্রবর্তীর কথায়, আমার নাম কি কোথায় থাকি জিজ্ঞাসা করলেন- ভরসা কিসের! উনি বিধায়ক আসতেই পারেন। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার ফেসবুক পোস্টে মদন মিত্রের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।  

শুক্রবার কামরহাটি পুরসভায় গিয়ে আবার কার্যত একই সুর শোনা যায় তৃণমূল বিধায়কের গলায়। পাশাপাশি তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে নিশানা করেন বামেদের। এদিনই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে কামারহাটি পুরসভার সামনে বিক্ষোভ-মিছিল করে সিপিএম। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget