এক্সপ্লোর

ED Raid:বছর শেষে নিয়োগ দুর্নীতির তদন্তে বড়বাজার ও ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে আবাসনে হানা ইডি-র

Recruitment Scam:বছর শেষে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের হানা ইডির। সাতসকালে বড়বাজার ও ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে আবাসনে হানা।

আবির দত্ত, কলকাতা: বছর শেষে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের হানা ইডির (ED Raid In Recruitment Scam)। সাতসকালে বড়বাজার ও ইএম বাইপাসে বেঙ্গল কেমিক্যালসের কাছে আবাসনে হানা। মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দুই ব্যবসায়ীর দুটি ফ্ল্যাটে হানা কেন্দ্রীয় এজেন্সির। বড়বাজারেও নেতাজি সুভাষ রোডে একটি অফিসে হানা। 

কী হল?
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বড়বাজারের ৭৭ নম্বর নেতাজি সুভাষ রোডে পাঁচতলা বাড়ির চারতলায় একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও হানা দিয়েছে ED। পাশাপাশি, সকাল ৭টায় আলিপুরে ৯বি আলিপুর পার্ক লেনের বেল এয়ার সাউথ সিটি আবাসনের চারতলায় আরেক ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চলে কেন্দ্রীয় এজেন্সির। সকাল ৯টায় আবার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ১৩ নম্বর ইম্পিরিয়াল হাউসেও হানা দেয় ED। 
সকাল ৭টায় ইএম বাইপাসের কাদাপাড়ায় অভিযান চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে চার্টার্ড অ্য়াকাউন্ট্যান্ট প্রভুদয়ার র‍্যান্ডারের ১০টি কোম্পানি রয়েছে। সরকারি ভাবে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি ঠিকই। তবে সূত্র মারফৎ যা জানা যাচ্ছে, তা শোনা যাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্তেই কলকাতার ৯টি জায়গায় একযোগে তল্লাশি চলছে আজ। এর মধ্যে মানিকতলায় যে আবাসনে ইডি আধিকারিকরা এসেছেন, তার দুটি বিল্ডিংয়ে তল্লাশি চালানো হয় বলে খবর। সুবোধ সাচার এবং অশোক ইয়াধুকা নামে দু'জনের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। ওই দুই ব্যক্তির একজন অভিযানের সময় ঘরে ছিলেন না, মর্নিং ওয়াকে গিয়েছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে পৌঁছন। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলে বলে খবর। সূত্র মারফৎ জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে কোনও ভাবে এই দু'জনও লাভবান হয়েছেন কিনা, জানতেই আজকের তল্লাশি। নিরাপত্তার জন্য মহিলা সিআরপিএফ অফিসারদেরও নিয়ে আসা হয় এদিন। ইডি অফিসারদেরও মধ্যেও মহিলারা ছিলেন বলে খবর।

বড়বাজারের ছবি...
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে এখানকার একটি অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। সার্চ ওয়ারেন্টও ছিল তাঁদের কাছে। কিন্তু যে অফিসে তাঁরা হানা দিয়েছেন, সেটা সকাল ৯টায় খোলে। ফলে দীর্ঘক্ষণ তাঁদের অফিসের বাইরের থাকতে হয়। তবে সূত্রের খবর, অফিসের কর্তাদের সঙ্গে কথা হয়েছে ইডি আধিকারিকদের। যেহেতু অফিসের কর্তাব্যক্তিরা বেশ কিছুটা দূরে থাকেন, ফলে তাঁদের আসতে কিছুটা সময় লাগতে পারে। সব মিলিয়ে বর্ষশেষেও নিয়োগ দুর্নীতির তদন্তে জারি ইডির হানা।

আরও পড়ুন:নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা? চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget