এক্সপ্লোর

ED Raid : ''কোটি কোটি টাকা আত্মসাৎ, IAS অফিসারের সিল নকল'' কলকাতায় জোর তল্লাশি ইডির

ED Raid In Kolkata : বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের ! কে এই বুধাদিত্য?

সত্যজিৎ বৈদ্য , কলকাতা : কলকাতায় ফের ইডির ( ED ) হানা। স্বাস্থ্য দফতরে ( Health Department ) টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সংস্থার সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে, কসবায় বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে একজনের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি।

বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সেখানে যান ইডি আধিকারিকরা। রাতেও চলে তল্লাশি। বেঙ্গালুরুর সংস্থা, প্রগনসিস মেডিকেল সিস্টেম প্রাইভেট লিমিটেড, বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। স্বাস্থ্য দফতরে তিনটি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বুধাদিত্য দফায় দফায় ২৬ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওই সংস্থার।

আরও পড়ুন :

শহরে বাড়ল তাপমাত্রা, কদ্দিন আর থাকবে আমেজ?

শুধু তাই নয়, ভুয়ো নথি তৈরি, IAS অফিসারের সই নকল ও স্বাস্থ্য দফতরের সিল জাল করে তিনি প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। কলকাতার একটি সংস্থার সঙ্গেও ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগে, শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছিল বুধাদিত্যর বিরুদ্ধে। সেই FIR-কে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। তদন্তে স্থগিতাদেশ না দিলেও, তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই মামলায় তদন্তভার নিয়ে হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কিছুদিন আগে কলকাতার বালিগঞ্জ এলাকায় ইডি তল্লাশি অভিযান চালায়। কয়লা পাচারকাণ্ডে বালিগঞ্জে নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে তারা। গজরাজ গ্রুপের অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা নগদ ছাড়াও হার্ড ডিস্ক, কম্পিউটার, অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করেন ইডি-র অফিসাররা। এই ঘটনায় নাম জড়ায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের। তারপর তিনি দিল্লির ইডি অফিসে দুবার হাজিরা দেন।  ইডি সূত্রে খবর, জবাবে সন্তুষ্ট হয়নি ইডি, তাই মনজিতকে দুবার তলব। ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হবে, ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? এগুলি কি কয়লা পাচারকাণ্ডের টাকা? সেই টাকা দিয়ে কী আর কোনও সম্পত্তি কেনা হয়েছে?      

জানুয়ারির একেবার শেষেও শহরে একবার তল্লাশি চালায় ইডি। ট্যাংরা, হেস্টিংস ও আলিপুর ছাড়াও আনন্দপুরের একটি অভিজাত আবাসনে চলে তল্লাশি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিল ২ বেসরকারি সংস্থার লেনদেন। ব্যাঙ্ক প্রতারণা ও কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ। SREI ও আদিশ্রী ইনভেস্টমেন্ট নামের ওই দুই সংস্থার একাধিক আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়।  অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget