এক্সপ্লোর

Sujit Basu : সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে কী পেল ইডি? চাঞ্চল্যকর দাবি সূত্রের

দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, তাঁর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ-বার-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে দাবি, দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৫ লক্ষ টাকা। গত ১০ অক্টোবর, দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, তাঁর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ-বার-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি।

কোথায় কোথায় ইডি হানা?

সেদিন, লেকটাউনে দমকমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগেরবাজারে এক প্রোমোটার ও একজন চার্টার্ড অ্য়াকাউন্ট্য়ান্টের বাড়ি এবং কাঁকুড়গাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি।

সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত               

ইডি সূত্রে দাবি, এর মধ্যে লেকটাউনে মন্ত্রীপুত্র সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে ১৫ লক্ষ এবং নাগেরবাজারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি থেকে আরও ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। মিলেছে প্রচুর সম্পত্তির নথি। সামনে এসেছে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য। যার আড়ালে টাকা নয়ছয় হয়েছে বলে আশঙ্কা করছেন ED-র আধিকারিকরা। গোলাঘাটায় গঙ্গা অ্যাপার্টমেন্টের নীচের তলায় 'বেঙ্গল ধাবা' নামের এক রেস্তোরাঁ ও দোতলায় এক 'বার অ্যান্ড লাউঞ্জ'-এর মালিক দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। এখানেও অভিযান চালায় ED। তবে, ED-র অভিযান নিয়ে প্রশ্ন করা হলে, কিছু বলতে চাননি সমুদ্র বসু। তিনি জানিয়েছেন, এ নিয়ে সঠিক সময় বিস্তারিতভাবে জানাবেন। আর সুজিত বসু দাবি করেছেন, ভোটের জন্যই এই তৎপরতা । 

আর কী কী বাজেয়াপ্ত

ইডি সূত্রে দাবি, কালো টাকা সাদা করতে হোটেল, রেস্তোরাঁকে কাজে লাগানো হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ED সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে ৮টি মোবাইল ফোন, ২টি কম্পিউটার ও ৩টি হার্ড ডিস্ক। ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে বিশেষ টিম। 

ED সূত্রে অভিযোগ, সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেইসময় নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সূত্র ধরেই গত বছর ১২ জানুয়ারি লেকটাউনের শ্রীভূমিতে, দমকল মন্ত্রী সুজিত বসুর একই পাড়ার দুটি বাড়িতে একযোগে হানা দেয় ইডি। 

সেরা শিরোনাম

Dengue Care: ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
Rejinagar Bypoll : আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?
আগে ছিলেন ছিলেন কংগ্রেসের বিধায়ক...তারপর...কালীঘাট তৃণমূলের রেজিনগরের প্রার্থী রবিউল আলম কে জানেন?
West Bengal News Live : নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
নন্দীগ্রামে 'কালীঘাট তৃণমূল'-এর প্রার্থী হচ্ছেন সঞ্চিতা প্রধান দে
West Midnapore News: থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়
থানার শৌচাগারের ভিতর থেকে দেহ উদ্ধার বন্দির, পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণায়

ভিডিও

Liverpool Foundation: SNCU ও NICU-এর পর এবার দেশজুড়ে চালু হতে চলেছে MNCU বা 'মাদার নিউবর্ন কেয়ার ইউনিট'
West Bengal Dengue Update: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে বাড়ছে ডেঙ্গির দাপট | Swasthya Bhawan
Sandeshkhali News: সন্দেশখালিতে ৫ বছর আগে ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার বিজেপি কর্মী, পালাবদলের পরেই ময়নাতদন্তের জন্য ফের মাটি খুঁড়ে দেহাবশেষ বের করে শুরু তদন্ত
West Bengal Dengue Update: রাজ্যে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, দুর্গাপুজোর মুখে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Purulia News: প্রেমিকাকে খুন করে বাইকে করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ! পুরুলিয়ায় নাকা চেকিংয়ে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget