এক্সপ্লোর

Rujira Banerjee: আজ তলব! ইডি অফিসে কি যাবেন অভিষেক-পত্নী?

Coal Smuggling Case: গত সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই অভিষেক-পত্নীর হাতে তলবের নোটিশ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা: সোমবার বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁকে। সঙ্গে ছিল কোলের সন্তান। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরে অবশেষে ফেরত চলে আসতে হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তারই সঙ্গে সেই সময়েই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই অভিষেক-পত্নীর হাতে তলবের নোটিশ দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে। নোটিশ অনুযায়ী আজ সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক-পত্নীর। কয়লা পাচার মামলায় তাঁকে তলব করেছে ইডি। আজই কি রুজিরা বন্দ্যোপাধ্যায় ওই সময়ে ইডি-অফিসে যাবেন? নাকি হাজিরা এড়াবেন?

কিন্তু কেন সেদিন আটকানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিবাসন দফতরের পক্ষে জানানো হয়েছিল ইডি-র মামলায় লুক আউট সার্কুলার আছে রুজিরার নামে। ওই সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। সেই কারণেই তাঁকে আটকানো হয়। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি।

ওই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রা থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশের মান্যতা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। বলেছিলেন, 'সুপ্রিম কোর্টের গাইডলাইন এরা মানে না। আমি যে কেস করেছিলাম। তাতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল একটি নোটিশ পাঠাতে হবে রাজ্য সরকারের মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারকে। জানি না সেটা পাঠিয়েছে কিনা। কোর্টে জানানো হয়েছিল, যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। সুপ্রিম কোর্টের অর্ডার অনুয়ায়ী আমার জানানোর কথা নয়। আমার ইনটেনশন খারাপ থাকলে আমি জানাতাম না। আমার স্ত্রীর মেল অ্যাকাউন্ট থেকে মেল করা হয়েছিল। সেখানে বলা ছিল কোন দিন থেকে কোন দিন থাকব না। এক বছর আগে ডেকেছিল। তার পর তো আর ডাকেনি।' তাঁর আরও দাবি, নবজোয়ার যাত্রাকে বিঘ্নিত করতে এরকম করেছে।'

তলবের ঘটনার কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, 'অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন রুজিরা। বিমানবন্দরে গিয়ে তলবের নোটিস ধরানো অমানবিক বিষয়। মৃত্যুর মিছিল চলছে, লজ্জা নেই, সমবেদনা নেই। মানুষের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।'

এর আগে অক্টোবরে রুজিরার মার্কিন সফরে কোনও আপত্তি জানায়নি ইডি। ৫ থেকে ১৩ জুন পর্যন্ত দুবাই যাত্রার জন্য ইমেল করে জানানো হয়েছিল ইডিকে। পরিবারের দাবি ছিল রুজিরার বিদেশযাত্রা নিয়ে ইমেল করার পরেও কোনও আপত্তি করেনি ইডি। ২৩ জুন, ২০২২-র পরে জিজ্ঞাসাবাদের জন্য আর রুজিরাকেও ডাকেওনি ইডি।

বিজেপির কটাক্ষ:
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলবের প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, 'সিবিআই ইডি ডাকছে এটা নতুন কথা নয়। খবর এটা কতজন গ্রেফতার হচ্ছে। জাল গোটানো হচ্ছে। গ্রেফতারের খবরও আমরা পাবো। ডাকাডাকি তো চলবে।'

Cow Smuggling Case: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষের গয়না!' ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget