এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের ২ হিসাব রক্ষককে তলব ED-র

Enforcement Directorate: ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডল দাবি করেন, নগদ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠানো হত। পর্ষদের লোক এসে তা নিয়ে যেত।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) দুই হিসাব রক্ষককে এবার তলব করল ইডি (ED)। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষক গৌতম দাস ও তাপস মিশ্র মূলত সল্টলেকের মহিষবাথানের অফিসে বসতেন। তাঁরাই নগদ টাকার লেনদেন করতেন বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডল দাবি করেন, নগদ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে পাঠানো হত। পর্ষদের লোক এসে তা নিয়ে যেত। তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হবে, মহিষবাথানের অফিসে কারা টাকা নিতে আসতেন, পর্ষদের অফিসে কাদের টাকা পাঠানো হত। খবর ইডি সূত্রে।

গত ৩ নভেম্বর তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ২৪ ঘণ্টায় সুরবদল করেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। মানিক ভট্টাচার্য নয়, টাকা পাঠানো হত বোর্ডকে, এবার এমনটাই দাবি করেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল।                    

কী দাবি করেছিলেন তিনি? 

  • ‘ডিএলএড কলেজে ভর্তির লেট ফাইন হিসেবে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা নেওয়া হয়’
  • ‘আমার অফিস থেকে টাকা যেত বোর্ডের কাছে’
  • ‘৩০০ টাকা অনলাইনের ফি, তার সঙ্গে যোগ করা হত ৪ হাজার ৭০০ টাকা’
  • ‘টাকা নেওয়ার পর কী হয়েছিল জানেন মানিক ভট্টাচার্য’
  • ‘যা সিদ্ধান্ত নেওয়ার মানিক ভট্টাচার্যই নিয়েছেন’
  • ‘অনলাইন ক্লাসের জন্য চুক্তি হয় এডুক্লাসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে’
  • ‘অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াপিছু ৫০০ টাকার চুক্তি হয়’
  • ‘নিয়ম ভেঙেছে কিনা সেটা জানে বোর্ড’
    ফের ইডি-র দফতরে হাজিরার আগে মন্তব্য তাপস মণ্ডলের

বুধবার ED’র দফতরে ঢোকার সময় বলেছিলেন, অফলাইনে ছাত্র ভর্তির জন্য টাকা নিয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আর, বৃহস্পতিবার ফের ED’র দফতরে হাজিরা দিতে এসে বললেন, টাকা দেওয়া হত বোর্ডকে। চতুর্থবার ED’র দফতরে হাজিরা দিতে এসে বুধবার সকালে বোমাটা ফাটান ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)।  

আরও পড়ুন: Suvendu Adhikari: রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? বিজেপি বিধায়কের নিশানায় 'পুষ্পা' জাহাঙ্গির খান ও তাঁর বাহিনী
Jayprakash Majumdar Bail: কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
কলকাতা হাইকোর্টে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের, কী কী শর্ত দিল আদালত ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়, দেখে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়, দেখে নিন
South 24 Pargana: আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ
আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র
Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget