এক্সপ্লোর

BLO Duty: এবার শোধরানো যাবে অনিচ্ছাকৃত ভুল, BLO-দের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জুড়ল 'এডিট' অপশন!

Election Commission: বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, তা সংগ্রহ করা, তারপর, ভোটারদের তথ্য BLO অ্যাপে তুলতে হচ্ছে। BLO-দের একাংশের অভিযোগ, নিত্য দিনই নতুন নতুন কাজ তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভুল সংশোধনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন যোগ করা হল।
  • BLO-দের অতিরিক্ত কাজের চাপে অনিচ্ছাকৃত ভুল হওয়ায় এই দাবি ওঠে।
  • পরিকাঠামো তৈরি না করেই SIR শুরু করায় প্রশ্ন নির্বাচন কমিশনের।
  • প্রশিক্ষণের সময় BLO-দের কান্নাকাটি ও বিক্ষোভ পরিস্থিতি তৈরি করে।

রুমা পাল, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: BLO-দের একাংশের দাবি মেনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন দেওয়া হল। এখানেই প্রশ্ন উঠছে, SIR শুরুর আগে থেকেই কেন সব দিক বিবেচনা করল না নির্বাচন কমিশন? সম্পূর্ণভাবে পরিকাঠামো আঁটসাঁট না করেই কেন SIR শুরু করা হল?

পর পর BLO-র মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। পরিস্থিতি এমন যে পাহাড় প্রমাণ কাজ করতে হচ্ছে এক একজন BLO-কে। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, তা সংগ্রহ করা, তারপর, ভোটারদের তথ্য BLO অ্যাপে তুলতে হচ্ছে। BLO-দের একাংশের অভিযোগ, নিত্য দিনই নতুন নতুন কাজ তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কাজের চাপে, ডেটা এন্ট্রির সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে BLO-দের। এই অবস্থায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'এডিট' অপশন দেওয়ার দাবি করেছিলেন BLO-রা। বুধবার, SIR শুরুর প্রায় পনেরো দিন পর, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই 'এডিট' অপশন দেওয়া হল।

বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছেন, 'BLA দের চাপে কিছু কিছু জায়গায় BLO রা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন। কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল ও হয়েছে। সেটা সংশোধন করার জন্য EdIt অপসন দিতে হবে। আমাদের দাবি মেনে নিয়ে আজ Edit অপশন দেওয়া হল।' SIR-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই BLO-দের। কিন্তু তাঁরাই এখন সমস্যায় পড়তে হচ্ছে। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। মূলত সরকারি কর্মী, যাঁরা বুথ লেভেল অফিসারের কাজ সামলাচ্ছেন, তাঁদের মুখে বারবার উঠে এসেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত ডিউটি নিয়ে উদ্বেগের কথা।

সম্প্রতি, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-দের প্রশিক্ষণ চলাকালীন একজন BLO আচমকা নথিপত্র ছুড়ে ফেলে কান্নাকাটি শুরু করে দেন। চিৎকার করে তিনি বলতে শুরু করেন, তাঁকে গুলি করে দেওয়া হোক! ওই BLO দাবি করেন, তিনি অসুস্থ, তাঁকে চাপ দিয়ে, জোর করে কাজ করানো হচ্ছে। এরপরই আরও কয়েকজন BLO একই অভিযোগ তুলতে শুরু করেন। এই পরিস্থিতিতে রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভও দেখিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের BLO শাখার সদস্যরা।

এখানেই প্রশ্ন উঠছে SIR শুরুর আগে থেকেই কেন সব দিক বিবেচনা করল না নির্বাচন কমিশন? সম্পূর্ণভাবে পরিকাঠামো আঁটসাঁট না করেই কেন SIR শুরু করা হল? SIR শুরু পর পনেরো দিন পার হতে চললেও, এখনও BLO-দের সমস্যা পুরোপুরি মিটল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget