এক্সপ্লোর

Egra Update: বাম আমলেও বিস্ফোরণ ভানুর কারখানায়, পালাবদলের পরেও রমরমিয়ে চলেছে বাজি তৈরি

Egra Incident:বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।

এগরা, পূর্ব মেদিনীপুর: এগরায় বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই গ্রামবাসীদের ক্ষোভের নিশানায় পুলিশ। ক্ষোভ রয়েছে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধেও, গ্রামবাসীদের অভিযোগ ঘটনার পর থেকেই এলাকাছাড়া ভানু। এই পরিস্থিতিতে বাজি কারখানার মালিক ভানু বাগ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ।

এর আগেও বিস্ফোরণ:
এগরায় খাদিকুল গ্রামে ভানুর এই কারখানা নতুন হয়। বহু পুরনো এই বাজি কারখানায় এর আগেও বারবার বিস্ফোরণ হয়েছিল। সূত্রের খবর, ভানু বাগের এই বাজি কারখানায় প্রথমবার বিস্ফোরণ হয়েছিল নব্বইয়ের দশকে। ১৯৯৫ সালে। ওই ঘটনায় ৫ জন মারা যান। তারপরে ফের বিস্ফোরণ হয় ২০০১ সালে। সেই বিস্ফোরণে ভানু বাগের ভাই বিষ্ণুপদ বাগ-সহ ৩জন মারা যান। তারপরেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বারবার অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে ভানুর সঙ্গে পুলিশের বোঝাপড়া হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ।

এই ঘটনার পরেই আলোচনায় উঠে এসেছে ভানুর রাজনৈতিক পরিচয়। এভাবে বাজি কারখানা চালানো, পুলিশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগের কারণ কী ভানুর রাজনৈতিক পরিচয়? 

বাম থেকে ডানে:
স্থানীয়দের দাবি, বাম জমানায় সিপিআইএম করতেন ভানু বাগ। রাজ্য়ে পালাবদলের পর ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু বাগ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বৌমাকে তৃণমূলের প্রার্থী করেন। কিন্তু, সাহারা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিততে পারলেও, হেরে যান ভানু বাগের বৌমা। পরে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেলেও, তৃণমূলের সঙ্গেই ভানু বাগের ওঠাবসা ছিল বলে স্থানীয় সূত্রে খবর।

এই পরিস্থিতিতে ভানু বাগের রাজনৈতিক পরিচয় নিয়ে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'তৃণমূলের সঙ্গে যোগ আছে ভানু বাগের, তাই গ্রেফতার হলেও বারবার ছাড়া পেয়ে যান তিনি', অভিযোগ বিরোধী দলনেতার। খাদিকুল গ্রামের এই বিস্ফোরণে ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু। আদালতে মামলা করার প্রস্তুতিও নিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবিও করেছেন তিনি। ডাক দিয়েছেন মিছিলেরও।

তৃণমূলের দাবি:
তৃণমূলের রাজ্য় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'দুর্ঘটনা ঘটেছে। বাজি কারখানায় বিরস্ফোরণ। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এনআইএ হলেও আপত্তি নেই। সেখানে উনি, বিরোধী দলনেতা কী বললেন না বললেন তা অপ্রাসঙ্গিক।'

আরও পড়ুন:  গরমের মরসুমে মেকআপ করছেন নিয়মিত? ত্বক সেনসিটিভ বা অয়েলি হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget