এক্সপ্লোর

Salt Lake News: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা, অজ্ঞান করে লুঠ সোনার গয়না ও লক্ষাধিক টাকা

Elderly Woman Attacked By Miscreants: সল্টলেকে একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে লুঠপাঠ করল অভিযোগ উঠল। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে একজন।

আবীর দত্ত, কলকাতা: সল্টলেকে (Salt Lake) ফের টার্গেট করা হল একাকী বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে পূর্বাচলে। অবসরপ্রাপ্ত ওই প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে তাঁকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে সোনার গয়না ও তিন লক্ষের বেশি টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর গলা টিপে ধরে খুনের চেষ্টা করা হয়েছে বলেও জানা গেছে। 

স্থানীয় সূত্রে খবর, অক্টোবর মাসেই মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত ওই প্রধান শিক্ষিকার স্বামীর। তারপর থেকে পূর্বাচলের বাড়িতে একাই থাকতেন ওই ক্যান্সারে আক্রান্ত ওই বৃদ্ধা। সেই সুযোগে বাড়ির পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক যুবক তাঁকে আচমকা আক্রমণ করে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে আলমারি থেকে সোনার গয়না ও তিন লক্ষের বেশি টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে এই বিষয়ে তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি যা লুঠ হয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে।

এপ্রসঙ্গে রবিবার ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, শনিবার সকালে যখন এই ঘটনা ঘটে তখন তিনি বাড়িতে একা ছিলেন। তাঁর বাড়িতে যিনি কাজ করতেন সেই ব্যক্তি ও ফোন করে যে ব্যক্তিকে ইন্টারনেট পরিষেবার জন্য ডাকা হয়েছিল তারা দুজনে মিলে ওই বৃদ্ধাকে আঘাত করে। তারপর গলা টিপে খুনের চেষ্টা করা হয়। এর মাঝেই তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর তাঁর গায়ে ও বাড়িতে থাকা সোনার গয়না এবং তিন লক্ষের বেশি টাকা লুঠ করে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনার পরে তিনি পুলিশের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন। 

ওই বৃদ্ধা বলেন, "আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে আমার গলাটা চিপে ধরল। তারপর একজন ইঞ্জেকশন দিল। দিতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর লুঠপাট চালিয়ে দরজায় বাইরে থেকে তালা দিয়ে চাবিটা ছুঁড়ে দিয়ে চলে গেল। পরে আমি থানায় যোগাযোগ করতেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। আর ওরাই বলল যেতে যেতেই শুভঙ্কর বলে ওই ব্যক্তি ধরা পড়ে গেছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kakdwip News: ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার ২ স্কুল ছাত্রীর দেহ, চাঞ্চল্য কাকদ্বীপে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget