এক্সপ্লোর

Election Commission : "রাজ্যের ৪ জন অফিসারের বিরুদ্ধে FIR করতেই হবে..", মুখ্যসচিবকে ডেকে স্পষ্ট বার্তা কমিশনের

EC On Bengal Officer : ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের।

কলকাতা: ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের।  রাজ্যের ৪ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্যসচিবকে ডেকে স্পষ্ট বার্তা কমিশনের।ডেডলাইন বেঁধে রাজ্যকে ব্যবস্থা নিতে নির্দেশ নির্বাচন কমিশনের১৭ ফেব্রুয়ারির মধ্যে এ নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বারুইপুর ও ময়নার ২ ERO, ২ AERO-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। ফের রাজ্যের এই ৪ অফিসারের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। 

আরও পড়ুন, শুনানির শেষ দিনেও কাটল না জট, রাজ্যের তালিকায় থাকা '৩০%' আধিকারিকে 'আপত্তি' CEO দফতরের, ফের চিঠি কমিশনের

চারজন অফিসারের বিরুদ্ধে FIR করতেই হবে। ১৭ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দিল্লিতে তলব করে মুখ্যসচিবকে স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। গতকাল দু'জনের মধ্যে প্রায় ১ ঘণ্টার বৈঠক হয়। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের চারজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।  দায়ের করতে হবে FIR। শুক্রবার ভিডিও কনফারেন্সে রাজ্যের ৬ জন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলাশাসককে হুঁশিয়ারি দেওয়ার দিনই, রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে স্পষ্ট বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের দাবি, ওই চার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ১৭ ফেব্রুয়ারি ডেডলাইনও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।  অর্থাৎ চার দিনের মধ্যে নিতে হবে ব্যবস্থা।

প্রাক্তন কংগ্রেস সাংসদ  অধীর চৌধুরী বলেন, তৃণমূলের দালাল এরা, তৃণমূলের দালালি করেছে। নিজেদের ক্যারিয়ার নষ্ট হবে আগামীদিনে। দালালি করতে করতে সময়-কাল সব ভুলে যাচ্ছে কী করা যাবে। দিদি একটা পুরস্কার চালু করুক দালালশ্রী।  সরকারের কে কতবড় দালালি করতে পারে তার একটা প্রতিযোগিতা হোক। SIR নিয়ে শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলে আসছে। 
বিতর্কের সূত্রপাত গত বছরের অগাস্ট মাসে!
 
ভোটার তালিকায় গরমিলের অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু'জন করে ERO ও AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট ৫ জনকে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও, আজ পর্যন্ত FIR দায়ের হয়নি! আর এখান থেকেই শুরু দু'পক্ষের সংঘাত! ২০২৫-এর ১৩ অগাস্ট,নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য়সচিব মনোজ পন্থকে। অথচ তারপরেও চার অফিসারের বিরুদ্ধে FIR দায়ের করেনি রাজ্য সরকার। 
 
এই প্রেক্ষাপটে গত ৪ ফেব্রুয়ারি, চার অফিসারের বিরুদ্ধে FIR দায়ের, AERO হওয়ার সুবাদে, কমিশনকে না জানিয়েই বেআইনিভাবে ১১ জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট-২ এর BDO সুমিত্রপ্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেক্টোরাল অবজার্ভার হিসেবে নাম ঘোষণার পরেও, নির্দেশ না মেনে তিনজনকে বদলির নির্দেশ দেওয়া-সহ একাধিক ইস্যুতে বর্তমান মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে শুক্রবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে দু'জনের মধ্যে প্রায় ১ ঘণ্টার বৈঠক হয়।
 
সূত্রের খবর, মুখ্যসচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু'জন করে ERO ও AERO, এই চার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে রাজ্য সরকারকে।  আগামী ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবারের এ নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে হবে বলেও ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারী বলেন, ইলেকশন কমিশনের পূর্ণ অধিকার আছে সরাসরি সাসপেন্ড, FIR করার। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল (FIR) করতে। এরা চারজনের বিরুদ্ধে FIR করেনি। বসিরহাট-২ BDO-কে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত, এনাফ ইজ এনাফ, এবারে ডায়রেক্ট অ্যাকশন নেওয়ার। নির্বাচন কমিশনের নির্দেশ মতো চারজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার?সব নজর এখন সেই দিকেই!  
  

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget