এক্সপ্লোর

Election Commission: SIR-এ এখনও পর্যন্ত নাম বাদ ১০ লক্ষের! সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে কলকাতার কোন এলাকা থেকে?

পশ্চিমবঙ্গে SIR-এ কত নাম বাদ যাবে? এ নিয়ে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীতে চলছেই। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে এখনও পর্যন্ত ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে

রুমা পাল এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যে যার মতো করে ভবিষ্যদ্বাণী করেছেন। কিন্তু SIR এর মাঝপথে কমিশন সূত্রে যে তথ্য সামনে এল, তাতে কোনও রাজনৈতিক নেতার ভবিষ্যদ্বাণীর সঙ্গেই আপাতত মিল নেই নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যার। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এরাজ্যে নাম বাদ পড়েছে ১০ লক্ষের। 

এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, SIR-এ বাদ যাবে কত, ১ কোটি বাদ যাবে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, '১ থেকে ১ কোটি ২০ লক্ষের ওপরে ভোট কাটা যাবে SIR হলে।' অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজকে গদিওয়ালারা ভাবছে যেনতেন ২ কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, না হয় বাংলাদেশে ছেড়ে দিই।' 

পশ্চিমবঙ্গে SIR-এ কত নাম বাদ যাবে? এ নিয়ে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীতে চলছেই। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, এ রাজ্যে এখনও পর্যন্ত ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। এই ১০ লক্ষের মধ্যে শুধুমাত্র উত্তর কলকাতাতেই বাদ পড়েছে ১০% নাম। 

চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন BLO-রা। কমিশনের তরফে জানানো হয়, সোমবার বিকেল ৪টে পর্যন্ত, রাজ্যে বিলি করা হয়েছে ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম। যা মোট ফর্মের ৯৯.৭৬ শতাংশ। ৪ কোটি ৫৫ লক্ষ এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই 'ডিজিটাইজ' করা হয়েছে। যা শতাংশের হিসেবে ৫৯.৪। এখনও ১০ লক্ষ ৩৩ হাজার ফর্ম সংগ্রহ করা বাকি রয়েছে। 

পশ্চিমবঙ্গে এসাইআর-এর গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্য় নির্বাচনী আধিকারিক। রাজ্যে SIR-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ই ফেব্রুয়ারি। 

অন্যদিকে, নির্ধারিত সময়সীমার আগে এনুমারেশন ফর্ম ফিলআপ-এর কাজ শেষ। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ৬ বুথ লেভেল অফিসারকে বিশেষ সম্বর্ধনা। এনুমারেশন ফর্ম দেওয়া-নেওয়া ও ডিজিটাইজেশনের জন্য এই স্বীকৃতি প্রদান। একইভাবে, নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন হুগলি আরামবাগের BLO কুন্তল ঘোষাল। তিনি ওই এলাকার ১৮২ নম্বর বুথের BLO. তাঁর দাবি তিনি ১৭ দিনে SIR-এর যাবতয় কাজ শেষ করেছেন।   

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা

ভিডিও

Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget