এক্সপ্লোর

Bankura News:রেসিডেন্সিয়াল হাতির তান্ডবে অতিষ্ঠ বাঁকুড়ার ১৫ গ্রামের বাসিন্দা

Elephant Chaos:বাঁকুড়া বেশ কয়েকদিন ধরে একটি রেসিডেন্সিয়াল হাতির তান্ডবের অতিষ্ঠ হয়ে পড়েছে দশ ১৫ টি গ্রামের মানুষ।

পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রেসিডেন্সিয়াল হাতির তাণ্ডবে (Bankura Elephant) অতিষ্ঠ বাঁকুড়ার (Bankura) দশ-পনেরোটি গ্রামের মানুষ। রাত হলেই মাঠের ফসল খেতে বেরিয়ে আসছে সে, অভিযোগ এমনই। গত কাল অর্থাৎ সোমবার এবং আজ, গড়বেতা বিক্রমপুর রাজ্য সড়কের জামবনি মোড়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে রাস্তা আগলে দাঁড়িয়ে থাকে সে। বন দফতরে বার বার জানিয়েও সুরাহা মেলেনি, শোনা গিয়েছে এমন কথাও।

কী জানা গেল?
দীর্ঘ দু'মাস ধরে এই তাণ্ডব চলছে বলে দাবি স্থানীয়দের। ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। তাঁদের দাবি, রাত হলেই জঙ্গল-লাগানো মাঠের ফসল খেতে বেরিয়ে আসে হাতিটি। শুধু তাই নয়। গত কাল এবং আজ সকালে গড়বেতা-বিক্রমপুর রাজ্য সড়কের উপর জামবনির মোড়ে হাতিটি আড়াই ঘণ্টা ধরে রাস্তা আগলে দাঁড়িয়ে ছিল যার ফলে যাত্রীবাহি বাস-সহ সাধারণ মানুষের যাতায়াতে তীব্র সমস্যা হয়। স্থানীয়দের বক্তব্য, গত দু'মাস ধরে এলাকার মানুষ জন বন দফতরে এই নিয়ে বার বার অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাঁদের অভিযোগ, খেতে কুমড়ো লাগানো হয়েছিল। হাতি এসে সেই কুমড়ো সমস্ত নষ্ট করে দিয়েছে। ফলে নতুন করে গাছ লাগাতে বাধ্য হন তাঁরা। বন দফতরের বক্তব্য, একলা থাকায় হাতিটি অন্যত্র যেতে পারছে না। মাঝে মাঝে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের দিকে হাতিটি নিয়ে যাওয়া হলেও ফের সেটি বাঁকুড়ার জামবনীর জঙ্গলে ফেরত চলে আসে। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদেরই একজন, তরুণ রক্ষিত, এবিপি আনন্দকে বললেন, 'গত কাল সকাল সাড়ে পাঁচটা থেকে ৭:৩০টা, আবার আজ সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৭.৩০টা পর্যন্ত রাস্তা আটকেছিল হাতিটি।' এই তাণ্ডবের শেষ কোথায়? জানে না কেউ।

বার বার দাপট...
পশ্চিমের জেলাগুলিতে হাতির দাপটের কথা বার বার শোনা গিয়েছে। গত বছর জুলাই মাসে যেমন ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় তাণ্ডব দেখায় হাতির দল। যেমন ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বড় পিপড়ি এলাকায় তাণ্ডব চালিয়েছিল তারা। খাবারের সন্ধানে ঢুকে ১৩টি হাতির দল বড়পিপড়ি গ্রামের বাসিন্দা গুনা মাহাতোর বাড়ি ভেঙে দেয়। স্থানীয়রা হাতিগুলিকে তাড়া করলে সেগুলি পুকুরিয়া বিটের পাঁচামি গ্রামের দিকে চলে যায়। কিন্তু সেখানেও তছনছ করে। অভিযোগ, পাঁচামি গ্রামের রাজু মুর্মুর বাড়ি ভেঙে  দেয় তারা। সেখান থেকে স্থানীয়দের তাড়া খেয়ে পুকুরিয়া বিটের মাসাংডিহির জঙ্গলের দিকে চলে যায় হাতির দল। কিন্তু আতঙ্ক কমেনি। ওই এলাকার বাসিন্দাদের কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে বাধ্য হন বেশ কয়েকদিন।

আরও পড়ুন:সৌরনীলের মৃত্যুতে এখনও হাহাকার, সরেছেন হকাররাও, পার্থর দফতর সরাতে রা কাড়ছেন না কেউ

 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget