এক্সপ্লোর

Alipurduar: আলিপুরদুয়ারে বনকর্মীদের তৎপরতায় গর্ত থেকে উদ্ধার দলছুট হস্তি শাবক

Alipurduar News: বনকর্মীদের খবরে ছুটে আসে উদ্ধারকারী দল। জেসিবি দিয়ে মাটি কেটে সারা রাত চলে উদ্ধার কাজ।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ফের গর্তে পড়ে গেল এক হস্তি শাবক (Baby elephant)। তবে বন দফতরের কর্মীদের (forest department) উদ্যোগে তাকে উদ্ধার করা গেল। তারপরে তাকে হাতির দলের কাছে ফিরিয়ে দিতেও সম্ভব হয়েছেন কর্মীরা।

হাতির শাবক উদ্ধার

গর্তে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করল বন দফতরের কর্মীরা। দলছুট শিশু হাতিকে উদ্ধার করে সুস্থ অবস্থায় হাতির দলে ফিরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে বলে দাবি বন দফতরের। 

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত নিমাতি রেঞ্জ এলাকায়। জানা যায়, গভীর রাতে একটি হাতির দল নিমাতি এলাকায় বেরিয়ে আসলে গর্তে পড়ে যায় একটি হস্তি শাবক। রাত দেড়টা নাগাদ শাবকের চিৎকারে নজরে আসে টহলরত বনকর্মীদের। তারা খবর দেয় উদ্ধারকারী দলকে। বনকর্মীদের খবরে ছুটে আসে উদ্ধারকারী দল। জেসিবি দিয়ে মাটি কেটে সারা রাত চলে উদ্ধার কাজ।

আরও পড়ুন: South 24 Parganas: মাথা-পায়ে ধারাল অস্ত্রের কোপ, ডায়মন্ড হারবারে রেললাইনের পাশে মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

শেষমেশ, ভোর ৫টা নাগাদ সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় হস্তি শাবকটিকে। তাকে নিমাতি রেঞ্জের ১-বি কম্পার্টমেন্ট এলাকায় অপেক্ষারত হাতির দলের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন বলে জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পারভীন কাসওয়ান।

দিন কয়েক আগে, শাবকের মৃত্যুর পরও তাকে শুঁড়ে জড়িয়ে চাবাগানে ঘুরছিল এক মা হাতি। মৃত্যুর পরও একমুহূর্ত বাচ্চাকে কোল ছাড়া করতে চায়নি মা। জলপাইগুড়ির (Jalpaiguri) চা বাগানে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায়। মা হাতিটি হয়ত ভাবছিল যে কোনও না কোনওভাবে ঠিক জেগে উঠবে শাবকটি। সকাল থেকে রোদ, বৃষ্টির মধ্যেই মৃত শাবককে আঁকড়ে ধরে ছিল মা হাতি, সেই সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিল প্রায় ৩০-৩৫ টি হাতির দল। অবশেষে প্রায় ৭২ ঘণ্টা পর মৃত শাবক হাতিকে ছেড়ে যায় মা হাতি। দুপুরে মৃত শাবককে ছেড়ে কিছুটা দূরে সরে যায় মা হাতি। সেই সময় সুযোগ বুঝে বনকর্মীরা মৃত শাবককে উদ্ধার করার জন্য আসরে নামে। চারদিনের মাথায় শাবকটিকে উদ্ধারের পর দেখা যায় শাবকটির পচন ধরতে শুরু করেছে, প্রাথমিকভাবে অনুমান মৃত শাবকটি স্ত্রী শাবক ছিল। তবে মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। এদিকে সেই মা হাতিটি সহ আরও কয়েকটি হাতির পাল সামনেই দাঁড়িয়ে রয়েছে। তাদের দিকে নজর রেখেছেন বনকর্মীরা। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget