এক্সপ্লোর

Alipurduar News:বিপন্ন প্রজাতির বন্য কুকুর 'ঢোল'-র ছবি 'বন্দি' বক্সা ব্যাঘ্র প্রকল্পের ট্র্যাপ ক্যামেরায়

Wild Dog Found:বিপন্ন প্রজাতির বন্য কুকুরের একটি দলের ছবি ধরা পড়েছিল গভীর জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায়। সেই ছবি এবার প্রকাশ্যে আনল বন দফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঘটনাটি ঘটে। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বিপন্ন প্রজাতির (Endangered Wild Dog Found In Buxa Tiger Reserve) বন্য কুকুরের একটি দলের ছবি ধরা পড়েছিল গভীর জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায়। সেই ছবি এবার প্রকাশ্যে আনল বন দফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ঘটনাটি ঘটে। 

কী জানা গেল?
সূত্রের খবর, গত জানুয়ারি মাসে গভীর জঙ্গলের ট্র‍্যাপ ক্যামেরায় 'ঢোল' প্রজাতির বন্য কুকুরের দলের ছবি ধরা পড়ে। ছবিতে তিনটি বন্য কুকুরের উপস্থিতি দেখা গিয়েছিল। বন দফতরের বক্তব্য, এই বন্য কুকুর বক্সার উপযুক্ত বাস্তুতন্ত্রের প্রমাণ। তবে এটিই প্রথম বার নয়। এর আগেও এই বিপন্ন প্রজাতির বন্য কুকুরের ছবি ধরা পড়েছিল বলে দাবী বন দফতরের। 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার' অনুসারে ঢোলের অবস্থা বর্তমানে 'বিপন্ন'। এই প্রাণীর হদিস পাওয়া যায়, ভারতে এমন জঙ্গলের সংখ্যা হাতেগোনা।  বক্সায় এর উপস্থিতি উপযুক্ত বাস্তুতন্ত্র বা জীব-বৈচিত্র্যের প্রমাণ, জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা পারভিন কাসওয়ান। গত বছর, ডিসেম্বরে, বক্সায় বাঘের দেখা মেলার ঘটনা শিরোনামে এসেছিল। ২০২১ সালের পর ২০২৩, দু'বছর পর বক্সার জঙ্গলে এমন ঘটনায় শোরগোল শুরু হয়। জানা যায়, বেশ কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন বন আধিকারিকরা। সেই মতো লাগানো হয় ট্র্য়াপ ক্যামেরা। তার পর, একদিন সেই ট্র্যাপ ক্যামেরাতেই ধরা পড়ে বাঘের ছবি। যদিও ২০২১ সালে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল, এটি সেটি নয়। নতুন একটি বাঘের দেখা মিলেছে, জানায় বন দফতর।
এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেই দেখা মেলে বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থারের। বন দফতর সূত্রে খবর, ওই বছর ১২ জানুয়ারি, জয়ন্তীর মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল। জয়ন্তী পাহাড় থেকে প্রাণী দুটি নিচে নামছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে খবর, তার আগের বছরও একটি ব্ল্যাক প্যান্থারের হদিস মেলে।

মিষ্টি তুলে নিল হাতি...
একদিকে যখন বক্সা ব্যাঘ্র প্রকল্পে বিপন্ন প্রজাতির বন্য কুকুরের হদিস মেলায় হইচই, তখন, প্রায় কাছাকাছি সময়ে আলিপুরদুয়ারেরই মাদারিহাটের অন্য একটি ঘটনায় মিষ্টির দোকানের হানা দেয় হাতি।সিসিটিভিতে ধরা পড়ে, শুঁড় ঢুকিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি খাবার দৃশ্য। নষ্টও হয়েছে অনেক মিষ্টি। হাতি লোকালয়ে ঢুকে বাড়ি-ঘর গুঁড়িয়ে দিচ্ছে বা মিড ডে মিলের চাল নষ্ট করছে বা বাড়িতে ঢুকে ধান নষ্ট করছে, এই ঘটনা আকছার দেখা গেলেও মিষ্টির দোকানে এমন 'হানা'-র ঘটনা চমকে দিয়েছে অনেককেই।

আরও পড়ুন:সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget