এক্সপ্লোর

Sujay Krishna Bhadra : 'কালীঘাটের কাকু'-র বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট ইডি-র !

Charge Sheet by ED : ৭ হাজার ৬০০ পাতার ডকুমেন্টেড এভিডেন্স অর্থাৎ নথি জমা পড়েছে। এদিন ট্রাঙ্কে করে নথি নিয়ে আসা হয়

প্রকাশ সিনহা, কলকাতা : সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি (Enforcement Directorate)। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১২৬ পাতার চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর। নিয়োগ দুর্নীতিতে মিলেছে ২০ কোটি টাকা লেনদেনের প্রমাণ, দাবি তদন্তকারী সংস্থার। চার্জশিটে নাম রয়েছে ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং এসডি কনসালটেন্সির। সাড়ে ৭ হাজার পাতার তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে।

এদিন ট্রাঙ্কে করে নথি নিয়ে আসা হয়। সেই ট্রাঙ্ক ব্যাঙ্কশাল কোর্টের ইডি-র স্পেশাল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। তিন জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। নাম রয়েছে- সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁর নিয়ন্ত্রত আর একটি কোম্পানি ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড। একাধিকবার এই কোম্পানির নাম শোনা গেছে। ইডি-র অভিযোগ, কালো টাকা সাদা করা হয়েছে এই কোম্পানির মাধ্যমে। আর একটি কোম্পানি এসডি কনসালটেন্সির নাম রয়েছে। অর্থাৎ, দুটো কোম্পানি এবং কালীঘাটের কাকুর বিরুদ্ধে এই চার্জশিট হয়েছে। প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্টের ৪ নম্বর ধারায় চার্জশিট জমা পড়েছে। 

ইডি সূত্রের খবর, এই চার্জশিটে ২০ কোটি টাকার উল্লেখ রয়েছে। অর্থাৎ, নিয়োগ দুর্নীতির ২০ কোটি টাকা কাকুর মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল, বা লেনদেন হয়েছে বা কালো টাকা সাদা করা হয়েছে। বিস্তারিত এই তথ্য নথি সহ চার্জশিটের সঙ্গে জমা পড়েছে। ইডি সূত্রে আরও খবর, এই চার্জশিটে একাধিক ব্যক্তি, এজেন্টের নাম রয়েছে যাঁদের মাধ্যমে টাকা আসত। চার্জশিটে উল্লেখ রয়েছে, কীভাবে সুজয়কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের কাছে বারবার যেতেন, কার নির্দেশে যেতেন বা কী উদ্দেশ্য ছিল। 

আরও পড়ুন ; পার্থর বিরুদ্ধে তীক্ষ্ণ পঞ্চবাণ ! আদালতে বাছা বাছা যুক্তি দিল ইডি

এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। নিম্ন আদালতের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান তিনি। বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আদালতে। গতকাল নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, চিকিৎসা করাতে হবে এসএসকেএম হাসপাতালেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন তিনি। এনিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সপ্তাহে এর শুনানির সম্ভাবনা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget