এক্সপ্লোর

Alipurduar News: পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে RG কর কাণ্ডে শাস্তির দাবি তৃণমূলের, প্রতিবাদে অভিভাবকদের হেনস্থার অভিযোগ

Controversy During TMC Meeting: RG কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পরীক্ষার সময় মাইক বাজানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন স্কুলের সামনে মাইক বাজিয়ে RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অবস্থান করছিল তৃণমূল (TMC)। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাঁদের একপ্রকার হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁদের প্রতিবাদকে রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি। এমনকী মহিলাদের ঘিরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের একাংশ। যদিও খবর পেয়ে স্থানীয় বিধায়ক এসে পরিস্থিতি সামাল দিয়ে মাইকের লাইন বন্ধ করে দেন বলে জানা গেছে। যদিও তারপর বক্স বাজিয়েই চলে বিক্ষোভ। বক্তব্য রাখে শাসকদলের নেতৃত্ব। যার খবর প্রকাশ্যে আসতেই আক্রমণে বিরোধীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার RG কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করেছিল টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার (Alipurduar) শহরের ২ নম্বর ওয়ার্ড ম্যাক-উইলিয়ম হাইস্কুলের ঠিক উল্টো দিকেই বক্সা ফিডার রোডের উপর স্টেজ বানিয়ে শুরু হয় তৃণমূলের অবস্থান-বিক্ষোভ। সেখানে প্রথমে মাইকে করে ঘোষণা পাশাপাশি গান চালানো হয় বলে অভিযোগ। যার শব্দ স্কুলের ভেতরে পরীক্ষা হলকেও অশান্ত করে বলে দাবি। শব্দ দূষণের জেরে অতিষ্ঠ পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করে অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষকে। তেমনি স্কুলের বাইরে অপেক্ষারত অভিভাবকরাও বিরক্ত হন বলে অভিযোগ। এরপরই মহিলা অভিভাবকরা তৃণমূলের অবস্থান বিক্ষোভের জায়গায় গিয়ে একাধিকবার অনুরোধ জানান মাইকের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য। তাঁরা পরীক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেও সেখানে থাকা তৃণমূল কর্মীরা তা না বুঝে রাজনৈতিক আক্রমণ শুরু করেন বলে অভিযোগ। যদিও অভিযোগকারী মহিলা বিষয়টিকে এড়িয়ে হালকা করার চেষ্টা করেন প্রশ্নের জবাবে।

এই ঘটনার কথা স্বীকার করে নিয়ে ম্যাক-উইলিয়ম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অনিল চন্দ্র রায় জানান, ফোন করে সমস্যাটির সমাধান করা হয়। 

পরে এপ্রসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "শান্তিপূর্ণ অবস্থান ছোট মাইক নিয়ে শুরু হয়েছিল। কিন্তু, এক মহিলা এসে জানানোর পর আওয়াজ কমিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে ঠিকভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সচেতন রয়েছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: 'হয়রানি করা হলে দেশজুড়ে তীব্র হবে আন্দোলন', ডাক্তারদের তলবে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠছে চিকিৎসকমহল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget