এক্সপ্লোর

Murshidabad News: ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মুর্শিদাবাদে

Migrant Labour Agitation: ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থা করা হয়েছে এই অভিযোগে হওয়া বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও সূতিতে।

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ: ওড়িশায় (Odisha) বাংলার শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদে হওয়া বিক্ষোভকে (Migrant labour agitation) কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ। বুধবার সকাল থেকেই শামসেরগঞ্জের বাসুদেবপুর ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধে সামিল হন ওডিশা থেকে ফেরত মুর্শিদাবাদের শ্রমিকরা। চলে দফায় দফায় স্লোগান। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চললেও কোনওমতেই অবরোধ ওঠাতে চাইছিলেন না আন্দোলনকারীরা। বারবার পুলিশ বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

আরও পড়ুন: East Bardhaman News: পারেন না হাঁটতে, RG কর প্রতিবাদের মাঝেই সফল জটিল অস্ত্রোপচার ! সুস্থ সন্তান প্রসব মায়ের

এর মাঝেই আন্দোলনকারী শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। ওডিশার একটি গাড়িকে ভাঙচুর করেন তাঁরা। শুরু হয় ইট ছোঁড়াছুঁড়ি। পাল্টা পুলিশও লাঠিচার্জ শুরু করে। লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতির অবনতি হওয়ায় টিয়ার সেল ফাটাতে বাধ্য হয় তারা। ফরাক্কার এসডিপিও এবং সামশেরগঞ্জ থানার পুলিশের নেতৃত্বে প্রচুর পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে এই বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ১২ নম্বর জাতীয় সড়কে। আটকে পড়ে বহু লরি থেকে শুরু করে যাত্রীবাহী বাস। শ্রমিকদের আন্দোলনে জখম হয়েছেন একজন পুলিশকর্মী সহ বেশ কয়েকজন। প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন: RG Kar Doctor's Death:'RG Kar কাণ্ডে রাত দখলের নাটক যাঁরা সাজাচ্ছে তাঁদের জমানা কলুষিত.. রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না', পরামর্শ কুণালের

তবে শুধু সামসেরগঞ্জেই নয়, শ্রমিকদের আন্দোলন শুরু হয় মুর্শিদাবাদের সুতির সাজুরমোর ১২ নম্বর জাতীয় সড়কেও। আন্দোলনের পাশাপাশি পুলিশের সঙ্গে তর্কাতর্কির জেরে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। জখম হন ট্রাফিক পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। যদিও পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। এর ফলে সূতি এবং শামসেরগঞ্জ উভয় জায়গাতে জাতীয় সড়কে পরিস্থিতি থমথমে হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা এলাকা। প্রচুর পুলিশ কর্মী রাস্তার মোড়ে মোড়ে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: "আপনাদের পায়ে ধরে বলছি..." আন্দোলনকারী চিকিৎসদের উদ্দেশ্যে কী বার্তা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget