এক্সপ্লোর

Palsit Clash: টোল প্লাজার দখল নিয়ে শ্রমিকদের মধ্যে তুমুল মারামারি, উত্তেজনা পালসিটে

Palsit News: টোল প্লাজার দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জখম হলেন ৬-৭জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে।

কমলকৃষ্ণ দে, পালসিট: জাতীয় সড়কের টোল প্লাজার দখল কাদের হাতে থাকবে তা নিয়ে তৈরি হওয়া বিবাদের জেরে তুমুল গণ্ডগোলের সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের (TMC) শ্রমিক ইউনিয়নের দু-পক্ষের মধ্যে। কথা কাটাকাটি থেকে শুরু হয় গন্ডগোল ও হাতাহাতি ও পরে তা পরিণত হল সংঘর্ষে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পালসিটে (Palsit Toll Plaza)। শ্রমিক ইউনিয়নের দুটি গোষ্ঠীর মধ্যে হওয়া এই সংঘর্ষের জেরে জখম হলেন ৬ থেকে সাতজন। তাঁদের বর্ধমান অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: North Bengal Medical College Protest : 'এটা আমায় কান দিয়ে শুনতে হল' ছাত্রীকে 'ধর্ষণের হুমকি', গর্জে উঠলেন নেফ্রলজির অধ্যাপিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, পালসিটে জাতীয় সড়কের ওপর থেকে থাকা টোল প্লাজার দখল কার হাতে থাকবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি এক নম্বর ব্লক সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে। তার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জখম মেমারি এক নম্বর ব্লকের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের অভিযোগ, টোল প্লাজায় কর্মরত শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সোমবার তাঁদের আন্দোলন চলাকালীন হঠাৎ করেই টোল প্লাজার বেশ কয়েকজন বিধায়ক অনুগামী কর্মী ও বহিরাগত লোকজন এসে তাঁদের উপর চড়াও হয়। লাঠি নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায়। এর ফলে তাঁদের বেশ কয়েকজন আহত হয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: রাত দখলের কর্মসূচিতে 'হামলা', TMC-কে হুঁশিয়ারি শুভেন্দুর ,'চামড়া তুলে ডুগডুগি..'

জখম হওয়া ব্যক্তিদের আরও অভিযোগ, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য টোল প্লাজা থেকে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা নিতেন। সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় তাঁদের উপর এই আক্রমণ বলেই দাবি শ্রমিকদের।

যদিও মেমারির বিধায়ক মধূসুদন ভট্টাচার্যের অভিযোগ, দু-পক্ষই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হয়েছেন। কাজ না করে মজুরি নেওয়া এবং অবসর নেওয়ার পরও কাজ করে যাওয়া নিয়ে প্রতিবাদ করায় গণ্ডগোল হয়েছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই। ঘটনাস্থলে বহিরাগত ছিল কিনা তা প্রশাসন বলতে পারবে। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। তবে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor Death : সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget