এক্সপ্লোর

Falharini Kali Puja 2023: ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে বেলুড় মঠে

Falharini Kali Puja 2023 at Belur Math: আজ ফলহারিণী কালীপুজো। প্রতিবছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে।

ভাস্কর ঘোষ, হাওড়া: আজ ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja 2023) । প্রতিবছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে। বেলুড় মঠেও আজ একইভাবে সেই পুজোর আয়োজন করা হয়েছে।

ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে বেলুড় মঠে

এই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর তো বটেই, বেলুড় মঠের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এই বিশেষ দিনে বেলুড়মঠে ঠাকুরের গর্ভগৃহে ঠাকুরের বাম পার্শ্বে মায়ের প্রতিকৃতি রেখে তাঁকে পুজো করা হয়। অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পুজো। সারারাত ধরে নিশি পুজো চলে ভোর পর্যন্ত। মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা পুজো করেন। দেবীর বন্দনা করেন ভক্তিগীতি এবং গান দ্বারা মাকে আহ্বান করেন এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করেন।

ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে তারাপীঠেও

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja 2023) পালিত হচ্ছে তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত। এই দিনেই পূজিত হন আদিশক্তি।এই অমাবস্যায় মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে ইচ্ছেপূরণ হয় বলে বিশ্বাস। তাই ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়।

রাতে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা

রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। মা তারাকে  দু'বার ভোগ নিবেদন করা হয়। রাতে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা,  খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্তি হয়।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে

অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এইদিন স্বয়ং দেবী ভক্তের ইচ্ছেপূরণ করার জন্য পৃথিবীর বুকে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান। তাঁর প্রকাশ সর্বত্রই। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে। 
বলা হয়, এই দিন পরমহংস রামকৃষ্ণ দেব, স্ত্রী সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। রামকৃষ্ণ মিশনে এই ফলহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget