এক্সপ্লোর

South 24 Parganas: '২০২৩ সাল ২০১৮-এর মতো হবে না, প্রতিরোধ আসবে', ফলতা-কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর

Falta: ফলতায় বিজেপি কর্মীকে 'মারধরে'র ঘটনায় ট্যুইটে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কলকাতা: ফের বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। দলীয় কর্মীকে পদ্ম শিবিরের নিশানায় তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিজেপি কর্মীকে 'মারধরে'র ঘটনায় ট্যুইটে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

কী বলেছেন শুভেন্দু:
শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত জয়ের মডেল 'ডায়মন্ডহারবার মডেল'। বিজেপি কর্মী রাজু মিস্ত্রির ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। তাঁর দেহে আঘাতের চিহ্ন এটাই প্রমাণ করে যে তাঁর ওপর যুদ্ধবন্দীদের থেকেও নৃশংস অত্যাচার করা হয়েছে। এখানে হাজার হাজার কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার ভাইপো ও তাঁর অপরাধীদের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দেয়। কিন্তু ২০২৩ সাল ২০১৮ সালের মতো হবে না, এবার প্রতিরোধ আসবে, এবার অন্য কিছু হবে। ট্যুইটে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

যাদের এলাকায় কোনও সংগঠন নেই। নেতৃত্বের ব্যর্থতা ঢাকতেই এধরনের মন্তব্য় করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মন্তব্য কুণাল ঘোষের।

কোন ঘটনায় বিতর্ক:
দলীয় সভার ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করার অপরাধে, ৩ বিজেপি কর্মী-সমর্থককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফ্রিজ সারানোর নাম করে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার মল্লিকপুরে। গুরুতর জখম বিজেপি যুব মোর্চা কর্মী রাজু মিস্ত্রি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি, দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় দলীয় সভার ছবি শেয়ার করেছিলেন কর্মী-সমর্থকরা। তার জেরেই মারধর করা হয় বলে অভিযোগ। ফলতা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। পুলিশ সুপার ও এসডিপিও-র কাছে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি যুব মোর্চা কর্মী। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

নদিয়ায় বিজেপি নেতার রহস্যমৃত্যু:
এদিন নদিয়ার হাঁসখালির বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণগঞ্জে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  মৃত ব্যক্তি বিজেপির বুথ সহ সভাপতি নকুল হালদারের বাড়ি হাঁসখালিতে। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন চাষের জমিতে যাবেন বলে। তারপরেই তাঁর দেহ উদ্ধার হয়।

নাম না করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

 

আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget