এক্সপ্লোর

Nirmala Sitharaman: শিলিগুড়িতে নির্মলা সীতারমণের বিমানের জরুরি অবতরণ! ভুটান যেতে না পেরে দিল্লিতে ফিরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান।

সনৎ ঝাঁ, শিলিগুড়ি: খারাপ আবহাওয়ায় উত্তরবঙ্গে আটকে পড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ভুটানের পথে রওনা হওয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান আবহাওয়া খারাপ থাকায় জরুরি অবতরণ করতে হয় বাগডোগরা বিমানবন্দরে।

সূত্রের খবর, বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ি সংলগ্ন এক বেসরকারি হোটেলে রাত কাটান। শুক্রবার ভোর পাঁচটার সময় তিনি ফের ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন, তবে এদিনও উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘ এবং প্রবল বৃষ্টির কারণে ফ্লাইট উড়তে পারেনি। 

বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন।

উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে।            

অবশেষে সকালেই দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন অর্থমন্ত্রী।

এদিকে, শক্তি হারালেও রাজ্য জুড়ে এখনও 'মোন্থা'র প্রভাব। দার্জিলিং পাহাড়ে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি। কার্শিয়ঙের একাধিক এলাকায় রাত জুড়ে লোডশেডিং। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি। ধসের আশঙ্কা একাধিক পার্বত্য এলাকায়। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

উপকূল সংলগ্ন জেলায় আবহাওয়ার উন্নতি হলেও, কার্যত উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। এমনকী, ধসের আশঙ্কা রয়েছে একাধিক পার্বত্য এলাকায়। সেইসঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। 

উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর ও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও। যদিও, রবিবার থেকে কমবে বৃষ্টিপাত। 

অন্যদিকে, আজকের মধ্যেই, আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে 'মোন্থা'। বিহার, ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget