এক্সপ্লোর

Topsia Fire: জুতোর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন

Topsia Fire Update: তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন।

শিবাশিস মৌলিক, কলকাতা: ফের শহরের বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। এবার আগুনের গ্রাসে জুতোর কারখানা (Shoe Factory)। তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Fire Engines) ৭টি ইঞ্জিন। 

ফের কলকাতার বুকে অগ্নিকাণ্ড

তিলজলা থানা এলাকার সাপগাছিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে আজ বিকেল চারটে নাগাদ। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেলে খবর দেন দমকলে। তিনতলায় জুতোর কারখানায় আগুন লাগে। 

স্থানীয়দ বাসিন্দাদের দাবি, বিকেল চারটে নাগাদ তাঁরা আগুন দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রয়োজন অনুযায়ী এরপর একাধিক ইঞ্জিন আসতে শুরু করে। এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৭ ইঞ্জিন। প্রয়োজন অনুযায়ী দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে আগুনের লেলিহান শিখা। যার ফলে আশেপাশের বহুতলে সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কারখানার ভিতর আটকে পরেছিলেন তিন জন। স্বস্তির বিষয় তাঁদের তিনজনকেই অক্ষত অবস্থায় ভিতর থেকে উদ্ধার করে বের করে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আগুন তড়িঘড়ি নেভানোর কাজ চলছে। কারখানার ভিতরে ঢুকে কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুন নেভাতে এখনও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Visva Bharati Land Dispute: 'মুখ্যমন্ত্রী যে কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩-র আশুতোষ সেনের নথি', এবিপি আনন্দে পাল্টা বিশ্বভারতীর উপাচার্যের

অন্যদিকে, চলন্ত গাড়িতে আগুন ঘিরে আতঙ্ক ছড়াল কাকুরগাছি এলাকায়। আজ সন্ধ্যা ৫টা নাগাদ মানিকতলা থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় কাঁকুড়গাছি এলাকার কাছে গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া দিন কয়েক আগে মহেশতলায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন লেগে বালকের মৃত্যু হয়। সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাইক। আগুনে পুড়ে গ্যারাজের ভিতরে থাকা বালকের মর্মান্তিক মৃত্যু হয়। তারও কিছুদিন আগে রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিকাপুর বাজারে মাঝরাতে আগুন লেগে যায়। ভস্মীভূত হয় প্রায় ৫০টি দোকান। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ যদিও তখনই জানা যায়নি।

সেরা শিরোনাম

Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget