এক্সপ্লোর

Visva Bharati Land Dispute: 'মুখ্যমন্ত্রী যে কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩-র আশুতোষ সেনের নথি', এবিপি আনন্দে পাল্টা বিশ্বভারতীর উপাচার্যের

ABP Ananda Exclusive:জমি-বির্তকে আক্রমণে মুখ্যমন্ত্রী, এবিপি আনন্দে মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ ভট্টাচার্য। 'মুখ্যমন্ত্রী যা কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩ সালের আশুতোষ সেনের নথি', পাল্টা দাবি বিশ্বভারতীর উপাচার্যের।


কৃষেন্দু অধিকারী, বোলপুর
: জমি-বির্তকে আক্রমণে মুখ্যমন্ত্রী, এবিপি আনন্দে (ABP Ananda Exclusive) মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ ভট্টাচার্য (Visva Bharati VC Bidyut Chakraborty)। ''মুখ্যমন্ত্রী যা কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩ সালের আশুতোষ সেনের নথি। অর্মত্য সেন ভুল বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ভুল বলছেন', জমি-বিতর্কে মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা দাবি বিশ্বভারতীর উপাচার্যের।

  • মমতা বন্দ্যোপাধ্য়ায় বলছেন, অধ্যাপক অমর্ত্য সেন যা বলছেন সেটিই ঠিক।
    'অমর্ত্য় সেন যে তথ্য দিচ্ছেন সেটি অপ্রাসঙ্গিক। জমির লিজ ওঁর বাবার নামে যিনি গত হয়েছেন। ২০০৬ সালে জমিটির মিউটেশন হয়। মিউটেশনের জন্য বিঘাপ্রতি চার্জ হয় ৪-৫ হাজার টাকা। ৫ হাজার টাকা হিসেবে ১ একর ২৫ ডেসিমেল জমির যে কর হয়, উনি সেই টাকাটা নিয়ে নথিপত্র করিয়েছিলেন। তা হলে এখানে ১ একর ৩৮ ডেসিমেলের গল্প এল কোথা থেকে? উনি তো ১ একর ৩৮ ডেসিমেলের পয়সা দেননি। তা হলে অমর্ত্য সেন যে দাবি করছেন তার কোনও নথি বা ভিত্তি নেই। এখন মুখ্যমন্ত্রী যে কাগজ দিয়েছেন সেটি ১৯৪৩ সালের। সেখানে আশুতোষ সেনের নথি করা রয়েছে। সেই নথির ভিত্তিতে উনি বলছেন, অমর্ত্য সেনকে এই জমিটি দেওয়া হয়েছে। 
  • ২০০৬-এ যে হস্তান্তর হয়েছে...
    রাজ্য সরকার কি সেই কাগজ দেখাতে পারবে? হস্তান্তর হয়েছে আমাদের পক্ষ থেকে। তা হলে মমতা বন্দ্যোপাধ্য়ায় ১৯৪৩ সালের নথি দেখাচ্ছেন কেন? তা হলে ২০০৬ সালের নথি দেখাবেন। আমাদের বিশ্বভারতীর নথি অনুযায়ী ২০০৬ সালে মিউটেশন করেছি এবং তার জন্য উনি করবাবদ সরকারকে ১৮ হাজার ৯৪০ টাকা দিয়েছেন। এখানে ১ একর ৩৮ ডেসিমেলের গল্প এল কোথা থেকে? নথির দিক থেকে অর্মত্য সেনও ভুল বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ভুল বলছেন। কিন্তু আমাদের বিশ্বভারতীর তরফ থেকে যা বলেছি, সেই দাবিতে আমরা আজও অনড়। 
  • অনেকে বলছেন, আপনি অধ্য়াপক অমর্ত্য় সেনকে অপমান করছেন। 
    আমি অমর্ত্য সেনকে সম্মান করি। ওঁর যে অবদান সেটির আমি যথেষ্ট আদর করি। উনি আমাকে অনেক ব্যাপারে ভাবনাচিন্তা করতে শিখিয়েছেন। কিন্তু বিশ্বভারতীর উপাচার্য হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব রয়েছে। বিশ্বভারতীয় সম্পদ রক্ষা করা সেই দায়িত্বের মধ্য়ে পড়ে। সেই সম্পদ রক্ষার জন্য যে পদক্ষেপ করতে হবে, করব। সেখানে ভগবান এলেও আমি নিজেকে আটকাব না। কারণ বিশ্বভারতীর জমি কব্জা হয়ে যাচ্ছে। অমর্ত্য সেনও কিন্তু একজন জবরদখলকারী। এবং এখানে অমর্ত্য সেন ছাড়াও অনেক কেউকেটা রয়েছেন যাঁরা জমি জবরদখল করে বসে রয়েছেন। যদি তাঁদের নাম বলি, হইচই পড়ে যাবে।
  • এত জমি যেখানে বেহাত হয়ে যাচ্ছে, সেখানে অমর্ত্য সেনকে নিশানা করা কেন?
    আমি এখানে ২০১৮ সালে যোগ দিয়েছি। তখন আমাদের ৭৭ একর জমি জবরদখল ছিল। গত চার বছরে ১৫ একর জমি উদ্ধার করেছি। এখনও ৬২ একর দখল রয়েছে। তার মধ্যে ১৩ ডেসিমেল জায়গা অমর্ত্য সেনের।
  • নাম না করে উপাচার্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্য়মন্ত্রী...
    আমি উপাচার্য হয়েছি একটি প্রক্রিয়ার মাধ্য়মে। তাছাড়া আমাকে নিয়োগ করেছেন মাননীয় রাষ্ট্রপতি। এখানে কোনও অযোগ্যতার প্রশ্ন আসে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নই। আমি কিন্তু কারও ব্যক্তিগত পছন্দে আসিনি। উনি যদি যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তা হলে রাষ্ট্রপতিকে অভিযোগ করুন। 
  • আপনি গৈরিকীকরণের চেষ্টা করছেন বলে অভিযোগ...
    কোনও উদাহরণ আছে কি? 
  • মুখ্য়মন্ত্রী বলে গিয়েছেন এর শেষ দেখে ছাড়বেন...
    আমিও এর শেষ দেখতে চাই। আমরা চিঠিতে অমর্ত্য সেনকে বলেছি, আপনি যদি জমি নিয়ে নিশ্চিত থাকেন তা হলে জরিপের ব্যবস্থা করুন। কারণ ভূমি রাজস্ব দফতর রাজ্য সরকারের। না হলে আলোচনায় আসুন। সেটা মেনে নেওয়ার মতো সৎ সাহস আমাদের রয়েছে। আইনি পদ্ধতিও নেওয়া যেতে পারে। কোর্টেও যাওয়া যেতে পারে। গত কাল আমার খুব হাসি পেয়েছে একটি বিষয়ে। এটা খুব লজ্জার যে জেড প্লাস সুরক্ষা দিতে চাইছে, বিশ্বভারতী কি এতটাই আতঙ্কের?...এই মমতা বন্দ্যোপাধ্য়ায় কিন্তু বিশ্বভারতীর রাস্তা নিয়ে নিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম, এটা নেবেন না। এটা নিলে বিশ্বভারতী থাকবে না। আমি করজোরে অনুরোধ করছি মাননীয়া মুখ্যমন্ত্রীকে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার আগে একটু নথিপত্র দেখে নিন। প্রমাণ দেখে নিন।

আরও পড়ুন:'এমন ভারত হোক যাতে দারিদ্র থাকবে না', বাজেট অভিভাষণে আহ্বান রাষ্ট্রপতির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget