এক্সপ্লোর

Firhad Hakim: বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, মুখ খুললেন ফিরহাদ

Firhad On Age limit : বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের সওয়াল, মুখ খুললেন ফিরহাদ (Firhad Hakim)। তিনি বলেছেন, 'মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, তাকেই প্রার্থী করে পার্টি। নবীন হোক বা প্রবীণ, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটাই আসল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা আছে বলেই আমরা আছি। দলে সবার দরকার আছে, যেখানে অভিজ্ঞতার দরকার, সেখানে প্রবীণরা আছেন। মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে, নবীন বা প্রবীণ যেই হোন, তাকে প্রার্থী করা প্রয়োজন। আমি তো নবীন-প্রবীণের মাঝে, আমি তো মধ্যবয়স্ক। আমি বাইরে কিছু বলব না, আমি যা বলার পার্টির ভিতরে বলব। ডায়মন্ড হারবারে অভিষেকের গ্রহণযোগ্যতা বেশি, এরকম অনেকে আছেন।' 

 মুখ খুললেন ফিরহাদ

মূলত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছেন, 'রাজনীতি হোক বা যে কোনও ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার।'এদিকে ফিরহাদ হাকিম বলেছেন, 'রাজনীতি আর চাকরি দুটো আলাদা, পার্টিতে আমরা হলাম ভলান্টিয়ার আমরা পার্টির কর্মী নই।' দলে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে ফের কার্যত আড়াআড়ি বিভক্ত তৃণমূল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'বয়সের ঊর্ধ্বসীমা'র তত্ত্বকে। এবার সটান খারিজ করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কিচেন ক্য়াবিনেটের সদস্য় ববি হাকিম। অভিষেক বলেছেন, প্রবীণ যাঁরা আছেন, তাঁদের অত্যন্ত প্রয়োজন। কিন্তু, আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি হয়তো বলে থাকতে পারেন। আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। নতুন তৃণমূল মানে, যারা নতুন দলে এসেছে, তাঁরা দল করবে, আর পুরনোরা করবে না, তা তো নয়। 

আরও পড়ুন, ভেঙে ফেলা হল বিশ্বভারতীর বিতর্কিত ফলক

'পার্টিতে আমরা হলাম ভলান্টিয়ার, আমরা পার্টির কর্মী নই'

ফিরহাদ আরও বলেন,'পার্টিতে আমরা হলাম ভলান্টিয়ার, আমরা পার্টির কর্মী নই। আমরা সেই জন্য আন্দোলনে গুলিও খেতে যাই। কোনও এমপ্লয়ি গুলি খেতে পারে না। কোনও এমপ্লয়ি জীবন দিতে পারবে না। আমরা ভলান্টিয়ার তাই আমরা আন্দোলন করছি।' প্রোডাক্টিভিটি কী কমে যায়? তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর উত্তরে বলেছেন, নিশ্চয়ই কমে যায়। নিশ্চয়ই কমে যায়। প্রোডাক্টিভিটি অর্থাৎ অভিজ্ঞতা। একটা জায়গায় বসে আপনি কাজ করতে পারেন, আপনি দৌড়ে দৌড়ে কাজ করতে পারেন। তবে, নিশ্চিতভাবে অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে।'

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget