এক্সপ্লোর

Hilsa Fish from Bangladesh: পেট্রাপোল বন্দর দিয়ে আরও ৫ ট্রাক ইলিশ ঢুকল ভারতে, বন্ধুত্বের বার্তা বাংলাদেশের

India-Bangladesh Relations: পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলে পেট্রাপোল বন্দর সূত্রে খবর।

সমীরণ পাল, পেট্রাপোল : বাঙালির প্রিয় বলে কথা। আর উৎসবের মরশুমেই ইলিশ-সুখবর।

দুর্গাপুজোর আগে ইলিশ উপহার বাংলাদেশের। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এবং পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার ইলিশের পেটি খুলে ইলিশ দেখালেন। গতকাল রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে বারো টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলে পেট্রাপোল বন্দর সূত্রে খবর। 

বুধবার থেকেই পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে। এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান পেট্রাপোল বন্দরে হাজির হন। যদিও কোনও প্রতিক্রিয়া দিতে দিতে চাননি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি।

দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১২০০ মেট্রিকটন ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে  ৩৭টি সংস্থাকে।  ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রফতানির বরাত দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছায় তিন ট্রাক ইলিশ মাছ‌।‌ প্রতিটি ট্রাকে ৪ টন করে ইলিশ মাছ ছিল। একটি একটি ট্রাকে এক কিলো থেকে দেড় কিলো ওজনের পদ্মার ইলিশ মাছ এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন কাস্টম ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট ‌। বাজার অনুযায়ী দাম নির্ভর করবে।

২০১৯ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই রীতি বজায় রয়েছে আজও। সেই অনুযায়ী পুজোর আগে এক মাসের মধ্যে গড়ে ২,০০০ থেকে ২২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। প্রতিবছর এই রফতানি চলে ২০২৩ সাল পর্যন্ত। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার। এরপরই  ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত বছর  ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল। অনেক অনুরোধের ভিত্তিতে ওই দেশের সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। কিন্তু এক মাস সময়সীমার মধ্যেই এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget