এক্সপ্লোর

West Bengal Budget: মৎস্যজীবীদের জন্য 'সমুদ্রসাথী' প্রকল্পের ব্যবস্থা রাজ্য বাজেটে

FM Chandrima Bhattacharya: মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার 'সমুদ্রসাথী' প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে।

কলকাতা: মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার 'সমুদ্রসাথী' (Samudrasathi) প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে (West Bengal State Budget 2024)। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে। এতে এক জন মৎস্যজীবী প্রতি বছরে দু'মাস ৫ হাজার টাকা করে পাবেন। 

বিশদ...
উপকূলবর্তী জেলা, বিশেষত পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় মৎস্যজীবীদের প্রত্যেক বছরই এপ্রিল থেকে জুন মাসে নানা বাধায় জীবিকার্জনে বাধা আসে, বাজেট বক্তৃতায় জানান রাজ্যের অর্থমন্ত্রী। এই সমস্যার কথা মাথায় রেখেই 'সমুদ্রসাথী' প্রকল্পের ভাবনা। এই প্রকল্প অনুযায়ী, এর ফলে এই ৩ জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেকে ওই দুই মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর ফলে অন্তত ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা। এই জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বস্তুত, এদিন নানা ক্ষেত্রে একাধিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী। 
ভোটের আগে আজ বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট। এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করেন রাজ্যের অর্থমন্ত্রী। গ্রামবাংলার ভোটের আগে কী চমক রয়েছে বাজেটে? কোন খাতে কত বরাদ্দ? আম জনতার কি কোনও সুরাহা হবে? বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে কোনও বাড়তি সুবিধা? এ প্রশ্নের মাঝেই বড় ঘোষণা তৃণমূল সরকারের। এদিন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০।' ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। 

তা ছাড়া...
কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে এই ঘোষণাও করেন অর্থ প্রতিমন্ত্রী । নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'কর্মশ্রী'। আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প।  রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে তিনি বলেন,''রাজ্য সরকার তার সীমিত আর্থিক বাজেটের মধ্যে রাজ্যবাসীর জন্য কাজ করে চলেছে। অথচ ১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র।'' 

আরও পড়ুন:আরও ৪ শতাংশ বাড়ল DA, বাজেটে ঘোষণা মমতা সরকারের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget