এক্সপ্লোর

OBC Reservation Bill: আগেই নির্দেশ দিয়েছিল আদালত, এবার তৃণমূল আমলের বিধি বাতিল করে পাস করা হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

WB Assembly: সোমবার পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল। OBC সংরক্ষণের নামে, আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি।

কলকাতা: বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার নতুন সংশোধনী বিল পাস হওয়ায়, তৃণমূল জমানায় যে ১১৩টি জনগোষ্ঠীকে OBC সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা এদিন বাতিল হয়ে গেল।

আরও পড়ুন: দশম শ্রেণিতে কি দিতে হবে ৩টে ভাষার পরীক্ষা? এবার নতুন নির্দেশিকা জারি করল CBSE

রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর সেই সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল। OBC সংরক্ষণের নামে, আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি।

দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী বলেন, "এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে, এই OBC A ও OBC B ভাগ করার মূল উদ্দেশ্যই ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য।"

আরও পড়ুন: কোন কারণে তারাতলার নির্মীয়মান গোডাউন হয়ে উঠেছিল 'ত্রাসের ঘর'? অনুসন্ধানে উঠে এল কী কী গাফিলতি?

ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, "এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম,  সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতে যারা সমাজে পিছিয়ে আছে, তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে।"

এই প্রেক্ষাপটেই সোমবার OBC সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তিনি বলেন, "১৯৯৩ সালের যে ৬৬টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে OBC তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য় হাইকোর্টের যে রায় সেই অনুসারে ১১৩ যে জাতি গোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।"

জলঙ্গির তৃণমূল বিধায়ক বাবর আলি বলেন, "বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা OBC সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনও সমীক্ষা না করে, কোনও কিছু না জানিয়ে, সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে।"

ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে ১৮৬টি। বিপক্ষে ভোট দেন ১৭ জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোটদানে বিরত থাকেন ৬ জন। ক্ষমতায় এসে, ২০১২ সালে OBC সংরক্ষণ আইনে সংশোধনী এনে, OBC A ক্যাটেগরিতে ৬৫টি এবং OBC B-তে ৭৮টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার।

কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্টে। ২০২৪-এর ২২ মে, ২০১০ সাল থেকে দেওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাস করে ২০১২ সালে তৃণমূল আমলে পাস করা OBC A ক্যাটেগরিতে ৬৫টি এবং OBC B-তে ৭৮টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হল।

এদিন পাস হওয়া 'দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬' অনুযায়ী, OBC তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে, নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget