এক্সপ্লোর

Rathin Ghosh: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ED ?

Rathin Ghosh Avoid ED Summon: ইতিমধ্যেই গ্রেফতার সুজিত বসু, এদিকে আজই হাজিরা এড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, কোন পথে ইডি ?

কলকাতা: ইডির হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিকে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার হাজিরা এড়ান প্রাক্তন মন্ত্রী ও মধ্যমগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। এ নিয়ে ৫ বার তাঁকে তলব করলেন ED আধিকারিকরা।প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। এবার কোন পথে ইডি ?

আরও পড়ুন, গ্রেফতারির পরই 'অসুস্থ' সুজিত বসু, ED অফিসারদের জানালেন "শ্বাসকষ্ট হচ্ছে.."

ঠিক দুর্গাপুজোর মুখে পুর দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

দ্বিতীয় দফার ভোটের ৫ দিন আগে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও মধ্য়মগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে। ২০২৩-এর ৫ অক্টোবর, ঠিক দুর্গাপুজোর মুখে পুর দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি করেছিল ইডি।চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ-ও। সেই মামলারই তদন্তে, তলব করা হলেও, এদিন হাজিরা দেননি মধ্য়মগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি, ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে। 

এদিনও গরহাজির ছিলেন মধ্য়মগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ

রথীন ঘোষ গত মাসে ভোটের আগে বলেছিলেন, 'একটু তো আনরেস্ট তৈরি করে দেওয়া মানুষের মধ্যে। সেইটা চেষ্টা করা। অন্য কিছু পাচ্ছে না, সেই জন্য। আমি বলেছি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাঁদের যদি কিছু জানার থাকে আমি পূর্ণ সহযোগিতা করব।' এদিকে, এ নিয়ে ৫ বার তাঁকে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নেতারা। কিন্তু এদিনও গরহাজির ছিলেন মধ্য়মগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। যদিও ইডির তলব নিয়ে, তৃণমূল প্রার্থী রথীন ঘোষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

"পাহাড়প্রমাণ দুর্নীতি.."

অপরদিকে, এদিন পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার সুজিত বসু। প্রায় সাড়ে দশ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর, উত্তর এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার অভিযোগে প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থী  শারদ্বত মুখোপাধ্যায় বলেন, দৌড়ে বেড়াবেন। এখন অনেক দফতরে দৌড়ে বেড়াতে হবে। পাহাড়প্রমাণ দুর্নীতি তো,দুর্নীতিটা সাফাই করার চেষ্টা করছেন। জঞ্জাল সাফাই করা থেকে বিরত থাকছিল।

 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget