এক্সপ্লোর

Humayun Kabir : শুভেন্দুর জন্য ২৫ হাজার টাকা বকশিস ঘোষণা ! বাজি রাখলেন হুমায়ূন কবীর

Humayun Kabir On Suvendu Adhikari : 'অ্যাজ আ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কী, যদি উনি জিততে পারেন, তাহলে ২৫ হাজার টাকা আমি ব্যাঙ্ক ড্রাফট করে দেব। '

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্য রাজনীতিতে শুধু বাগযুদ্ধই নয়, ভাষাযুদ্ধও চলছে সেয়ানে-সেয়ানে।  একদিকে যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের 'ঠুসে দেওয়া' মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, তেমনি তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন আবার শুভেন্দু অধিকারীর জন্য বকশিস ঘোষণা করলেন! 

২৫ হাজার টাকা বকশিস !

প্রাক্তন আইপিএস বিধায়ক হুমায়ুন কবীর বললেন, বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী জিততে পারলে তাঁকে ২৫ হাজার টাকা বকশিস দেবেন ! সোশাল মিডিয়ায় ঘোষণাও করে দিলেন প্রাক্তন IPS। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,  'শুভেন্দুবাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা নয়, বরং ভয় নামক ভূত চেপেছে। দিদির জোয়ারে ভেসে যাওয়ার, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয়। আপ বাঁচলে মুসলমানদের নাম তারপরে। নিজে জিতে এলে আমার তরফ থেকে ২৫ হাজার টাকা বকশিস। '   

এরপর হুমায়ুন কবীর এবিপি আনন্দ-কে জানালেন, 'আমি খুব বড়লোক নই। গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা-পয়সা রাখেন। তবুও, অ্যাজ আ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কী, যদি উনি জিততে পারেন, তাহলে ২৫ হাজার টাকা আমি ব্যাঙ্ক ড্রাফট করে দেব। '

বিজেপির পাল্টা 

বিজেপির পক্ষ থেকেও পাল্টা আক্রমণ আসতে দেরি হয়নি। সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, 'ওনার তো প্রচুর টাকা। মাত্র ২৫ হাজার! তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে ২৫ হাজার বকশিস দিয়েছে শুনলে তো তৃণমূল কংগ্রেসের তালিকা থেকে তাঁর নাম কাঁচি হয়ে যাবে। এত টাকা কী করবেন? আরেকটু বেশি দিন, তারপরে তো চিন্তাভাবনা করা যাবে। '  

'এরা জাস্ট উড়ে যাবে '

শুধুমাত্র বকশিস ঘোষণাই নয়, আরও এক ধাপ এগিয়ে ডেবরার তৃণমূল বিধায়কের ভবিষ্য়দ্বাণী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন শুভেন্দু অধিকারী। 'এখানে মমতা ব্যানার্জির ঘূর্ণিঝড় বলুন, জোয়ার বলুন, বা তুফান বলুন, আঁধি বলুন তার কাছে এরা জাস্ট উড়ে যাবে এবারে।'

শুভেন্দু অধিকারী যখন সরাসরি দাবি করছেন ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পরাজিত করবেন, তখন প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর আবার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিলেন।  

ভাষাযুদ্ধে হারজিৎ যারই হোক, ভোটযুদ্ধে জয়-পরাজয় কার হবে তা জানতে এখনও অপেক্ষা করতে হবে অন্তত ১ বছর।   

আরও পড়ুন :

কাশির সিরাপ থেকে প্রেসারের ট্যাবলেট, জাল আর জাল! আপনার পরিচিত আর কোন ওষুধ ডাহা ফেল?

সেরা শিরোনাম

Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget