এক্সপ্লোর

Sovan Chatterjee: দায় ঠেলাঠেলিতেই একের পর এক বিপত্তি! শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে মন্তব্য শোভনের

Electrocution Death: তাঁর দাবি, একে অপরের উপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তাতেই একের পর এক প্রাণহানি ঘটে চলেছে। 

কলকাতা: বর্ষার মরসুম আসতেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution Death) হয়ে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। তাতে নয়া সংযোজন ট্যাংরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দোকানদারের মৃত্যুর ঘটনা। তা নিয়ে প্রশাসনের সমালোচনায় সরব হয়েছেন সাধারণ মানুষ। এ বার তা নিয়ে মুখ খুললেন কলকাতার (Kolkata News) প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তাঁর দাবি, একে অপরের উপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তাতেই একের পর এক প্রাণহানি ঘটে চলেছে। 

শহরে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা

মঙ্গলবার সকালে এবিপি আনন্দের মুখোমুখি হন শোভন।  সম্প্রতি একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "একে অপরের উপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একের পর এক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া শোভন চট্টোপাধ্যায়ের। খোলা তার ঢাকতে হবে। যাতে তা কোনওমতেই জলের সংস্পর্শে না আসে, তার ব্যবস্থা করতে হবে। মাথার উপর তারের জঙ্গল সরাতে হবে। দুর্ঘটনা কমাতে মাটির নীচ দিয়ে বিদ্যুত্‍ সরবরাহের ব্যবস্থা করুক সিইএসসি। বিদ্যুত্‍ চুরি ঠেকিয়ে নিজেদের বাড়তি আয়ের কিছুটা ব্যয় করতে হবে তাদের।"

শোভন আরও বলেন, "গত ১৫ বছর ধরে প্লাস্টিকে মোড়া যে  সংযোগ বসানো হয়েছে, তার মধ্যে অ্যালুমিনিয়াম, তামার তার রয়েছে। ঝড়-জল, বৃষ্টিতে সেগুলি নষ্ট হচ্ছে। তা জলের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটছে। তা বন্ধ করতে অবিলম্বে ইমপ্লিমেনটেশন, অপারেশন এবং মেইনটেন্যান্সে জোর দিতে হবে। তিলজলা, তোপসিয়া, বেহালা, গার্ডেনরিচ, যাদবপুর, যে প্রান্তেই যান, দেখবেন উপরে জঙ্গল হয়ে রয়েছে। খোলা তার চলে গিয়েছে। খুঁটিও পচে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বাচ্চাদের কী অভিজ্ঞতা রয়েছে! হাত পড়তেই পারে। ফলে মৃত্যুর হাতছানি সর্বত্র। সাপের ছোবলের মতো। প্রাণ যাওয়া নিশ্চিত।"

আরও পড়ুন: Mithun Chakraborty: মিঠুন পরমাণু বোমা! সঠিক সময়ে প্রয়োগ, বললেন সুকান্ত

বর্তমান পরিস্থিতির জন্য কলকাতা পৌরসভা এবং বিদ্যুৎ সংস্থাগুলিকে দায়ী করেন শোভন। তিনি বলেন, "সময় এসেছে ব্যবস্থা নেওয়ার। কলকাতা বিদ্যুৎ পরিষেবা সরবরাহ সংস্থা এবং কলকাতা পৌরসভাকে ব্যবস্থা নিতে হবে। তাদের মোটা টাকার ঋণ দেবে ব্যাঙ্ক। মাটির তলা দিয়ে তার নিয়ে যাওয়া হোক। কিস্তিতে সেই টাকা শোধ করা হোক। বাংলার যে কোনও শহর, কলকাতাতেও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। বাইপাসের আশেপাশে ১০৭, ১০৮, ১০৯ হয়ে গড়িয়া পর্যন্ত যান, দেখবেন হাইটেনশন তার শহরের মধ্যে দিয়ে গিয়েছে। কিছু কিছু বাড়ির ৫-৬ মিটারের মধ্যে হাইটেনশন পোস্ট রয়েছে, যা থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাতে স্পর্শ করতেও হবে না, ৬০০০, ৮০০০, ১২০০০ ভোল্টে এমনিই মৃত্যু হবে। আমার মনে হয় কারও উপর দোষ না চাপিয়ে, কলকাতা পৌরসভা এবং বিদ্যুৎ সংস্থাকেই দায়িত্ব নিতে হবে। তাদের দায় নেই, তা হতে পারে না। বিদ্যুৎ চুরি আটকাতে স্মার্ট মিটার এসে গিয়েছে। তাতে লাভ বাড়ছে। সেই টাকা দিয়েই নিরাপদ পরিষেবার অর্থ বহন করতে হবে।"

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে মুখ খুললেন শোভন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ গোবিন্দ খটিক রোডে কচুরির দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। আশেপাশের লোকজন যখন আগুন নেভানোর চেষ্টা করছেন, সেই সময় দোকানের শাটারে হাত লেগে ৩৫ বছর বয়সি বান্টি হালদার নামের এক ব্যক্তির। যদিও মৃতের স্ত্রীর অভিযোগ, সকাল ৯টা নাগাদ রাস্তার ফিডার বক্স থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে।সেখান থেকে বান্টির কচুরির দোকানে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে দোকান থেকে বেরিয়ে বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন  বান্টি। যদিও এই অভিযোগ খারিজ করেছে পুলিশ। এনআরএস হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget