এক্সপ্লোর

Dinesh Bajaj News : উপনির্বাচনের আগে খাস কলকাতায় ফের দলবদল, বিজেপি থেকে তৃণমূলে এই প্রবীণ নেতা

West Bengal Political News : প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়েছিলেন বিজেপিতে। ফের ফিরলেন তৃণমূলে।

কলকাতা : লোকসভা ভোটর ফল প্রকাশ হতেই জেলায় জেলায় বিজেপিতে ভাঙন দেখা দিচ্ছে। উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়েও অনেকের মনে উষ্মা। আবার ইতিমধ্যেই লোকসভা ভোটে বিভিন্ন কেন্দ্রে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যেই অনেকে অসন্তোষপ্রকাশ করেছেন। ফুল বদলের পালা শুরু হয়েছে জেলাস্তরে। এরই মধ্যে খাস কলকাতায় হেভিওয়েট এক নেতা বিজেপি ছাড়লেন। ফিরলেন নিজের প্রাক্তন দলে। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ফের তৃণমূলে এলেন।

আগেও দল বদলের ইতিহাস আছে তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দীনেশ বাজাজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এবার মানিকতলা বিধানসভা আসনে উপ নির্বাচনের আগে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়ে দীনেশ বাজাজ নিজেই জানালেন, ঘরে ফিরে এলেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা উপ নির্বাচনের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য় রাউত। কুণালের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই দীনেশ বাজাজ উপ নির্বাচনে মানিকতলায় জয়ের জন্য তৃণমূলকে সাহায্য করবেন তাঁর অভিজ্ঞতা দিয়ে। এলাকায় যোগাযোগ নিয়েও সাহায্য করবেন তিনি। তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে খবর ঘাসফুল শিবির সূত্রে।   

একুশের বিধানসভা ভোটের আগে  ভোটে লড়ার টিকিট না পেতে চটে গিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সেই সময়টায়  দল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। সেই সময়ই  তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা করেন দীনেশ বাজাজ।  তিনি ছিলেন  তৃণমূল হিন্দি সেলের দায়িত্বে। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাননি। এরপরই সোজা মুকুল রায়ের বাড়িতে ছুটেছিলেন তিননি । মুকুল রায়ের সঙ্গে দেখা করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন দীনেশ। কিন্তু বেশিদিন আর বিজেপির সঙ্গে তাঁর বনিবনা হয়নি। বিভিন্ন ইস্যুতে দীনেশের সঙ্গে বঙ্গ বিজেপির চিড় স্পষ্ট হয়। তাছাড়া যাঁর হাত ধরে তিনি বিজেপিতে এসেছিলেন, সেই মুকুল রায়ও আর রাজনীতির আবর্তে নেই। তাই আবার তিনি পদ্ম ছেড়ে ঘাসফুলে। উপনির্বাচনের প্রচারে তাঁর উপর নাকি রয়েছে বড় দায়িত্ব। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget