এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের বড়ঞায় দুর্ঘটনা, প্রাণ গেল ৪ বন্ধুর

Murshidabad News: রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ঞায়। সোমবার সকালে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে নয়ানজুলি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়।

রাজীব চৌধুরী, মু্র্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রা দেখে ফেরার পথে কালভার্টের গার্ডওয়ালে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ল বাইক। দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল ৪ বন্ধুর। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের।

যাত্রা দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বন্ধুর। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ঞায়। সোমবার সকালে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে নয়ানজুলি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। বড়ঞার বাসিন্দা মইজুদ্দিন শেখ বলেন, মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি ৪ জন পড়ে রয়েছে‍। আশপাশের লোকদের ডাকি। তাঁরা এল। তারপর পুলিশ ডাকল।

মৃতদের পরিবারের দাবি, রবিবার রাতে ৪ বন্ধু একটি মোটরবাইকে করে যাত্রা দেখতে গিয়েছিলেন। পুলিশের অনুমান, যাত্রা দেখে ফেরার পথে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের গার্ড ওয়ালে ধাক্কা মেরে নয়নাজুলিতে পড়ে যায়। মৃতের আত্মীয় মিঠু বাগদি বলেন, “১ ঘণ্টা পরে ফিরবে বলেছিল। রাতে বাড়ি ফেরেনি। সকালে খোঁজাখুঁজি করছিলাম। এর মধ্যেই শুনলাম দুর্ঘটনা হয়েছে।’’ নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে উদ্ধার করেছে পুলিশ‍। তদন্তকারীদের অনুমান, মৃত ৪ জনই মত্ত ছিলেন। তাঁদের কারোও হেলমেট ছিল না।

এদিকে গতকাল রাতে মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা ঘটে। পরপর তিনটি গাড়ির একে অপরকে ধাক্কা মারে। আহত দুই গাড়িচালক। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্যাক্সি একে অপরকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন ও তিনটি গাড়িরই গতি বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। 

গতকাল রাত সাড়ে ১১টার পর হঠাৎই তিনটি গাড়ি পরপর ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িকেই নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। গাড়িগুলির গতিবেগ যথেষ্ট বেশি ছিল বলেই পুলিশ সূত্রে খবর। দুটি গাড়ি পিছনের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনাস্থলে দেখা যায়, গাড়ির বিভিন্ন অংশ, লাইটের টুকরো, কাঁচের টুকরো পড়ে রয়েছে ফ্লাইওভারের উপর। আহতদের নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, রাতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করে পুলিশ। এমনকি গাড়ির বেপরোয়া গতি কমাতে একাধিকবার প্রচারও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতির পরিবর্তন হয়নি, তা রবিবার রাতের ঘটানআরও একবার প্রমাণ করে দিল। 

আরও পড়ুন: Birbhum: সিউড়িতে বেসরকারি ব্যাঙ্কে চুরি, এলাকায় চাঞ্চল্য

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget