এক্সপ্লোর

TMC: পাচার কেলেঙ্কারি থেকে নিয়োগ দুর্নীতি, একাধিক অভিযোগে ভোটের আগে অস্বস্তি বাড়ল শাসকের?

জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে। পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ল শাসকের? জোরাল হচ্ছে সেই প্রশ্নটা। 

সঞ্চয়ন মিত্র, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: শিক্ষা, গরু, কয়লা থেকে পুর নিয়োগ। একের পর এক দুর্নীতির (Corruption) অভিযোগে জেরবার তৃণমূল সরকার (TMC)। জেলবন্দি হয়েছেন তিন বিধায়ক। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতো দাপুটে নেতাও এখন জেলে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেক (Abhishek Banerjee)-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে অস্বস্তি বাড়ল শাসকের? জোরাল হচ্ছে সেই প্রশ্নটা। 

পুর-নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Corruption) মামলায়, গত কয়েক মাসে বারবার আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল সরকার (TMC)। প্রথমে, সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু সেখানে স্বস্তি মেলেনি রাজ্য়ের। এই প্রেক্ষাপটেই দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যজুড়ে ম্য়ারাথন তল্লাশি অভিযান চলল সিবিআই।

তবে শুধু পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগই নয়, শিক্ষক নিয়োগ থেকে শিক্ষা কর্মী নিয়োগ, গরুপাচার থেকে কয়লাপাচার, চিটফান্ড কেলেঙ্কারি একের পর এক ঘটনায় সিবিআই-ইডির তদন্তে রীতিমতো অস্বস্তিতে রাজ্য় সরকার ও শাসক দল। নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি তৃণমূলের তিন বিধায়ক। পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর কন্য়া সুকন্য়া (Sukanya Mondal)। গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু। জেলেই রয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ও কুন্তল ঘোষ ।                                                                      

এ দিকে, কয়লাপাচার মামলায় বৃহস্পতিবারই অভিষেক পত্নী রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি, দিল্লিতে তলব করা হয়েছে, আইনমন্ত্রী মলয় ঘটককেও। আর এবার, পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের খোঁজে ম্য়ারাথন তল্লাশি চালাল সিবিআই। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে নতুন ফ্রন্ট খুলল সিবিআই। ফের অস্বস্তিতে শাসক ।                                    

আরও পড়ুন: Bayron Biswas : "শাসকদলে থাকলে সবদিক থেকে ভাল হয়, প্রশাসনিক সাপোর্ট পাওয়া যায়", বলছেন বায়রন 

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি,
Mallickrjun Kharge On PM Modi: ফের প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, সর্বদল বৈঠক ডাকার দাবি, "আলোচনা ছাড়াই লোকসভায় পুনর্বিন্যাস বিল এনেছিলেন.."
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget