এক্সপ্লোর

Mamata Banerjee: মকরস্নানের প্রস্তুতি শুরু, আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী

Gangasagar Mela 2024: দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করেন মানুষজন। জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। আজ সেখানে যাবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: ১৫, ১৬ জানুয়ারি মকরস্নান। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2024) উপলক্ষে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আসতে পারেন প্রায় ৪০ লক্ষ পুণ্যার্থী। 

পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী: আজ থেকে দু’দিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। 

আজ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে আগামী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। একগুচ্ছ বন্দোবস্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফে।                  

কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 

  • সাগরমেলার জন্য ১১টি অস্থায়ী দমকলকেন্দ্র ও ৫০টি ইঞ্জিন থাকবে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে কর্মী সহ বুলেট।
  • এই বুলেটে অগ্নিনির্বাপক সব ব্যবস্থা থাকবে।
  • এছাড়া অগ্নিনির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপ লাইনের জল ব্যবহার করবে দমকলকর্মীরা।
  • এজন্য সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া, লট নং আট নামখানা পয়েন্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন থেকে জল নেবে দমকল।
  • এজন্য প্রায় ৩০০টি অতিরিক্ত পয়েন্ট করা আছে। 
  • মেগা কন্ট্রোলরুমে থাকছে ১ হাজার ১৫০ টি ক্লোজ সার্কিট ক্যামেরা।
  • রাখা হচ্ছে দমকলের ৫০ টি ইঞ্জিন।
  •  সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট সাড়ে চার হাজার বাসের ব্যবস্থা করা হচ্ছে। 
  • ২১ টি জেটি থেকে যাতায়াত করবে ১০০ টি লঞ্চ।
  •  থাকছে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Abhishek Banerjee: 'বয়স হলে কর্মক্ষমতা কমে যায়, এটা ধ্রুবসত্য়' নবীন-প্রবীণ ইস্য়ুতে অবস্থানে অনড় অভিষেক

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget