এক্সপ্লোর

Garden Reach Case: গার্ডেনরিচকাণ্ডে আরও কোটি কোটির হদিশ! ১২ কোটি ৮৩ লক্ষ বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি

Bitcoin Seized: ই-নাগেটস অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, কলকাতার ৩ জায়গায় তল্লাশি। গেমিং অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, বেহালা-আহিরীটোলায় ইডির অভিযান।

সুকান্ত মুখোপাধ্যায় এবং প্রকাশ সিনহা, কলকাতা: খাটের নীচে খাজানার পরে গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach) আরও কোটি কোটির হদিশ! গার্ডেনরিচে প্রায় ১৭ কোটির পরে এবার কোটি কোটি টাকার বিটকয়েন (Bitcoin) পুলিশের (Police) পর এবার কোটি কোটি টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি (ED)।                                  

ধৃত আমির খানের ১২ কোটি ৮৩ লক্ষ বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। ই-নাগেটস অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, কলকাতার ৩ জায়গায় তল্লাশি। গেমিং অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, বেহালা-আহিরীটোলায় ইডির অভিযান। ১২ কোটি ৮৩ লক্ষ টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি কারবারের অভিযোগ। প্রায় ১৪ কোটির ক্রিপ্টোকারেন্সি ফ্রিজ পুলিশের, এবার ইডির অভিযান। খাটের নীচে প্রায় ১৭ কোটি, বিটকয়েনেও আরও ২৭ কোটি। সূত্রের খবর, ৭০ কোটির প্রতারণা, আশঙ্কা করছেন ইডির আধিকারিকরা।  

এদিকে, গার্ডেনরিচকাণ্ডের জেরে ইডি-র হানার পরেই ক্লোজ করা হয়েছিল পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে। অনলাইন মোবাইল অ্যাপ প্রতারণার অভিযোগে ২০২১-এর ফেব্রুয়ারিতে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। চলতি মাসের ১০ তারিখ গার্ডেনরিচে আমিরের বাড়িতে হানা দেয় ইডি। তারপরই তত্পরতা বাড়ে লালবাজারের। ইডি-র হানার দেড় সপ্তাহ পর, ক্লোজ করা হয় পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসারকে। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন, জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, খাটের ওপরে টাকা! মেঝেতে টাকা! সুটকেসে রাখা টাকা।  ঘরের যেদিকে চোখ যাচ্ছে, শুধু টাকা টাকা আর টাকা। উদ্ধার হল প্রায় সাড়ে ১৭ কোটি টাকা! এই বান্ডিল বান্ডিল টাকা শুধু কি ব্যবসায়ী আমির খানের? শুধুই কী গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে এই টাকা জমানো হয়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্র? হাওয়ালার কোনও যোগ আছে? সকাল ১০টা থেকে শুরু হয় টাকা গোনা। ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে টাকার অঙ্ক। টাকা গুনতে নিয়ে আসা হয় বড় মেশিন। উদ্ধার টাকার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।  

এরপর ফের আজ বিটকয়েনেও আরও ২৭ কোটি পাওয়া গেল। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ইডি সূত্রে খবর। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget