এক্সপ্লোর

Ghatal Flood : আরও জল বাড়ছে ঘাটালে, বিপন্ন জীবন, পুজো কি কাটবে এভাবেই ?

জলের তলায় বাড়িঘর থেকে স্কুল, দোকানপাট থেকে বিঘের পর বিঘে চাষের জমি। কার্যত থমকে জনজীবন। কবে উন্নতি হবে পরিস্থিতির? জবাব খুঁজছে অসহায় ঘাটালবাসী।

সোমনাথ  দাস, পশ্চিম মেদিনীপুর :  এখনও জলবন্দি ঘাটাল। মাঝে দুই একদিন জল একটু নামলেও শুক্রবার থেকে ফের জল বেড়েছে ঘাটালে। জলের তলায় বাড়িঘর থেকে স্কুল, দোকানপাট থেকে বিঘের পর বিঘে চাষের জমি। কার্যত থমকে জনজীবন। কবে উন্নতি হবে পরিস্থিতির? জবাব খুঁজছে অসহায় ঘাটালবাসী। সামনেই পুজো, তার আগে কি একটু স্বস্তির মুখ দেখবে ঘাটালবাসী ? সেই উত্তরই খুঁজছেন প্রত্যেকে এই কঠিন সময়ে। 

ঘাটালে ফের জল-যন্ত্রণা। নতুন করে বৃষ্টি হওয়ায় ফের জল বাড়তে শুরু করেছে সেখানে। রাস্তা যেন নদী। ঘাটাল পুরসভার সবকটি ওয়ার্ডই জলমগ্ন। পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি আরও শোচনীয়। বেশ কয়েকটি গ্রাম জলের তলায়। এখনও ঘাটালবাসীর যাতায়াতের ভরসা নৌকা অথবা ডিঙি। জমা জলে জনজীবন বিপর্যস্ত। কবে জল নামবে, তারও কোনও নিশ্চয়তা নেই। ফের বৃষ্টি হলে, পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হয়ে উঠবে, তা ভেবেই চিন্তায় ঘুম উড়েছে ঘাটালবাসীর। 

এরই মধ্যে, ঘাটালে চরমে উঠেছে পানীয় জলের সঙ্কট। নৌকা বা ডিঙি চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  কয়েকদিন ধরে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কয়েক জায়গায় যদিও ধীরে ধীরে নামতে শুরু করেছে জল। জল নামতেই দেখা যাচ্ছে পানীয় জলের সঙ্কট। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা বেড়েছে কয়েকটি জায়গায়। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনও জলের তলায়। ছাদের উপর ত্রিপল টাঙিয়ে কোনও রকমে বসবাস করছেন তাঁরা। 

রাস্তাঘাট উধাও। চারদিকে শুধু জল। যাতায়াতের মাধ্যম শুধুই নৌকা । ঘাটালে এই চিত্র প্রতি বছরের। বছর আসে বছর যায়। ভোট আসে ভোট যায়। কিন্তু ঘাটাল বদলায় না। এখনও পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান শুধু প্রতিশ্রুতিতেই আবদ্ধ। দশকের পর দশক তা থেকে গেছে খাতায় কলমেই। সোমবার, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে, দাসপুর থেকে কেশপুরে যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ।  এই আবহে প্রশ্ন এখন একটাই, কবে কমবে ঘাটালের মানুষের কষ্ট?   

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।           

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget