এক্সপ্লোর

Gold Robbery: রাজ্যে বারবার সোনার দোকানে ডাকাতি, প্রশ্নের মুখে 'নিরাপত্তা', ঘুম উড়ল স্বর্ণ ব্যবসায়ীদের

Bengal Gold Robbery:বারবার রাজ্যের বুকে ডাকাতি, শ্যুটআউটের ঘটনাও কম নয়, স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে ?

কলকাতা: 'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে অতীতে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। প্রশ্ন একটাই 'নিরাপত্তা' কোথায় ? কার্যতই ঘুম উড়েছে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের। আর এই প্রশ্নের মাঝেই একইদিনে রাজ্যের দুটি জেলা  রানাঘাট ও পুরুলিয়ায় ২টি সোনার দোকানে পরপর ডাকাতি। সিসিটিভি-র সেই ভয়াবহ ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ডাকাতির এই ঘটনা ফের চোখে আঙুল দেখিয়ে দিল স্বর্ণ ব্যবসায়ীদের বর্তমান নিরাপত্তার চেহারাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ?

রাজ্যের বুকে এখনও ব্যারাকপুরের শ্যুটআউটের ঘটনা জ্বলজ্যান্ত।এর আগে ২৪ মে ব্যারাকপুরের আনন্দপুরীতে ভরা বাজারে সোনার দোকানে শ্যুটআউটের ঘটনা ঘটেছিল। ডাকাতিতে বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। পাশাপাশি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের একটি সোনার দোকানে ঢুকেও মালিককে গুলি করার ঘটনার সাক্ষী রাজ্য।

সম্প্রতি ব্যারাকপুরের ঘটনা ঘটেছিল মালদাতেও। ডাকাতদের বোমায় নিহত হন সিভিক ভলান্টিয়ার। চাঁচলের মালতিপুরে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে হয়েছিল বোমাবাজিও। তাতেই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছিল বলে খবর। সোনার দোকানের মালিকের পায়ে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছিল বলে অভিযোগ। সন্ধে ৬টা নাগাদ বাইকে করে ভরা বাজারে সোনার দোকানে ৬ দুষ্কৃতী চড়াও হয়েছিল সেদিন।

ঘটনাস্থল থেকে ১৫ কিমি দূরে কাশেমপুরে ডাকাতদের বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ার খুন হয়েছিলেন।একুশ সালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে এক স্বর্ণ ব্যবসায়ীও খুন হয়েছিলেন। কিন্তু মাঝে বাইশ পেরিয়ে তেইশ সালে পা দিলেও বদলায়নি ছবি। আর এবার একইদিনে পরপর দুই ডাকাতির ঘটনায়, ফের বেআব্রু হয়ে পড়ল স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার চাদর। 

আরও পড়ুন, কমল LPG গ্যাসের দাম, মমতা বললেন, এটাই INDIA জোটের কামাল

মূলত, একইদিনে  প্রায় একই সময়ে রাজ্যের দুই জেলায় রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ভরদুপুরে রানাঘাটে নামী সোনার দোকানের শোরুমে গুলি চালিয়ে লুঠের ঘটনা ঘটেছে। রানাঘাটে গয়নার বিপণি থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ উঠেছে। প্রকাশ্যে রাস্তায় পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছে। তবে এবার শেষ রক্ষা হয়নি লুঠেরাদের। গুলিবিদ্ধ ১ দুষ্কৃতী। ধাওয়া করে ইতিমধ্যেই ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় একই সময়ে পুরুলিয়াতেও ওই সংস্থার সোনার দোকানের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। পুরুলিয়ার শোরুম থেকে অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠের অভিযোগ উঠেছে।

 

সেরা শিরোনাম

Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
Sealdah Station: শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Kakoli On Indranil : 'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির
'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget