এক্সপ্লোর

Siliguri News: কলকাতায় পাচারের আগেই পর্দাফাঁস, ১৪ কেজি সোনা উদ্ধার, ধৃত মহিলা-সহ ২

Gold Smuggling Case: ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস।মায়ানমার থেকে কলকাতায় পাচারের আগেই  শিলিগুড়ির কাছে পানকৌরি টোল প্লাজায় ধরা পরল ১৪ কেজি সোনা।

বাচ্চু দাস, দার্জিলিং: ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস।মায়ানমার থেকে কলকাতায় (Kolkata) পাচারের আগেই  শিলিগুড়ির (Siliguri)  কাছে পানকৌরি টোল প্লাজায় ধরা পরল ১৪ কেজি সোনা। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার টাকা। আটক ২। একজন পুরুষ একজন মহিলা।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে, শুক্রবার রাত ন'টা নাগাদ  অভিযান চালিয়ে ফের বিপুল সোনা উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা দপ্তর। ১৩ টি ভাগে নিজস্ব চারচাকা গাড়িতে আলাদা বাক্স বানিয়ে রাখা হয়েছিল এই সোনা। ধৃত দুজনেই মিজোরামের বাসিন্দা। আজ আদালতে ধৃতদের তোলা হয়েছে।  মূলত বেল্টের মাঝে, ট্যাবলেট বানিয়ে, পেনের রিফিলে নানা মূল্যবান জিনিস লুকিয়ে আন্তর্জাতিক বাজার থেকে চোরাপাচার করতে গিয়ে সীমান্তে এবং বিমানবন্দরে একাধিকবার ধরা পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলি সবই লোকচক্ষুর আড়াল করলেও কাস্টমের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি।  গতবছর রেলপুলিশের কাছেও ধরা পড়েছিল বিপুল অঙ্কের সোনা।

সাল ২০২২। জুলাই মাস। হাওড়া স্টেশন থেকে আড়াই কোটি টাকার বেশি অর্থ মূল্যের সোনা উদ্ধার করেছিল সেবার পুলিশ। আটক করা হয়েছিল এক রেলযাত্রীকে। রেল পুলিশ সূত্রে খবর আসে,  ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। রেলপুলিশ সূত্রে খবর এসেছিল,  ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছতেই ট্রলি ব্যাগে নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্লাটফর্ম দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। তাকে হাতেনাতে ধরে ফেলেন সেবার আরপিএফ জওয়ানরা। 

আরও পড়ুন, 'একই লোক করছে' ! 'অশান্তি' ইস্যুতে কার কথা বললেন দিলীপ ?

ধৃতের ব্যাগ তল্লাশি করে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা উদ্ধার করেছিল আরপিএফ জওয়ানরা। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ ৪৭,০০০ টাকা উদ্ধার হয়েছিল। বছর ৫৭-র ললিত কুমার নামে ওই ব্যক্তি সোনার কোনও প্রমাণপত্র দাখিল করতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল আরপিএফ এর আধিকারিকরা।আরপিএফ সূত্রে খবর ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। তার কলকাতাতেও সোনার দোকান আছে। উড়িষ্যার ভুবনেশ্বরের দুই বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার অর্ডার পেয়ে দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ভুবনেশ্বরে যান। কিন্তু দুই দোকানদার অর্ডার বাতিল করে দিয়েছিলেন। ফলে সে সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে ধরা পড়েন।  

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget