এক্সপ্লোর

Recruitment Scam: 'দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছিলাম', বিস্ফোরক অভিযুক্ত গোপাল রায়

SSC Scam: চাকরিচ্যুত কৌশিক মণ্ডলের ভাইয়ের বউ রিমা পোড়েল মণ্ডল বলেন, 'গোপাল রায় জেলা পরিষদের সদস্য, তাঁকে ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।' 

সমীরণ পাল, কলকাতা: টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে, হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নেটওয়ার্কের কথা আগেই সামনে এসেছে। এবার সামনে এল হুগলি জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা গোপাল রায়ের নাম। চাকরি পেতে তাঁকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন বলে, দাবি করলেন চাকরিচ্যুতের পরিবার। তাঁর অজান্তেই শান্তনু কাগজে সই করিয়েছিলেন। দাবি করলেন তৃণমূল কর্মী রাকেশ।

বলাগড় থেকে পুরশুড়া, অভিযোগ, হুগলি জুড়েই নিয়োগ দু্র্নীতির জাল ছড়িয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মামলায় একদিকে যখন ED-র হাতে ধরা পড়েছেন তিনি। 

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি, স্কুলে গ্রুপ ডি-র চাকরি গেছে ১ হাজার ৯১১ জনের। এবার সেই সমস্ত চাকরিচ্যুতদের পরিজনরাই মুখ খুললেন টাকা দিয়ে চাকরি পাওয়া নিয়ে। পুরশুড়ার রসিকচক গ্রামের বাসিন্দা কৌশিক মণ্ডল, মুক্তারপুর হাইস্কুলের গ্রুপ-ডির কর্মী ছিলেন হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে।

চাকরিচ্যুতদের তালিকায় ৭৫ নম্বরে নাম রয়েছে কৌশিকের। তাঁর পরিবার আঙুল তুলেছেন আরেক তৃণমূল নেতার দিকে। তিনি হলেন - হুগলি জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গোপাল রায়। চাকরিচ্যুত কৌশিক মণ্ডলের ভাইয়ের বউ রিমা পোড়েল মণ্ডল বলেন, 'গোপাল রায় জেলা পরিষদের সদস্য, তাঁকে ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল।' 

কৌশিকের গ্রামেই থাকেন অসীম মণ্ডল। তিনিও গ্রুপ ডি-র চাকরি হারিয়েছেন। চাকরিচ্যুতদের তালিকায় ২০ নম্বরে নাম রয়েছে অসীমের।

যদিও তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন, তৃণমূল নেতা গোপাল রায়। তিনি বলেন, 'পুরোটাই চক্রান্ত, আমি টাকা নিইনি। ২০১৮ সালে আমি দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এখানে রেকেট চলছে, সেটা জানিয়েছিলাম।'  

আরও পড়ুন, পঞ্চায়েতে কর্মসূত্রে পরিচয়, চাকরিও ছাড়েন পর পর, অয়ন কি শুধুই শ্বেতার পরিচিত!

একাধিক সংস্থায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কার সঙ্গে ডিরেক্টর হিসেবে নাম রয়েছে পুরশুড়ার তৃণমূল কর্মী রাকেশ মণ্ডলের। তৃণমূল কর্মী রাকেশ ধনেখালি ব্লক অফিসের যুব দফতরের ঠিকা কর্মী। পাশাপাশি বালি ব্যবসার সঙ্গেও জড়িত।

রাকেশ মণ্ডল বলেন, 'শান্তনুকে চিনতাম, রিসোর্ট জানতাম, তবে এত প্রোপারটি জানতাম না, দুটো পেপারে সাইন করায় কিছু দিনের ব্যবধানে, সেই কাগজের একদিকে প্রিয়ঙ্কা ও অন্যদিকে আমাকে সই করায়, তখন জানতাম না, এখন বুঝতে পারছি। ইভান্সের নামে সংস্থা। এত গতিবিধি জানা ছিল না। শান্তনু দা-র ব্যবসা আমি দেখতাম না, তবে যেতাম।' 

দল থেকে বহিষ্কার করা হলেও, এখনও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদে রয়েছেন শান্তনু। এবার আরেক কর্মাধ্যক্ষ গোপাল রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুললেন চাকরিচ্যুতদের পরিবার।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget