এক্সপ্লোর

Bankura News:সরকারি বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁকুড়ার বেলিয়াতোড়ে জখম ১৫

Accident Injures 15:সরকারি বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ১৫ জন যাত্রী। রবিবার সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার চাঁদুড়িয়া মোড়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি বাস (Government Bus) ও পিক আপ ভ্যানের (Pick Up Van) মুখোমুখি সংঘর্ষে জখম (Road Accident) অন্তত ১৫ জন যাত্রী। রবিবার সকালে বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় থানার চাঁদুড়িয়া মোড়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কী জানা গেল?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল সরকারি বাসটি। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাবার পথে বেলিয়াতোড় থানার চাঁদুড়িয়া এলাকায় উলটো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনায় জখম কমপক্ষে ১৫ জন যাত্রীকে নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায় ওই রুটে। কী ভাবে ঘটল এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এই রাজ্যে সড়ক দুর্ঘটনার খবর নতুন নয়। আকছারই মর্মান্তিক ঘটনার কথা শোনা যায় বিভিন্ন জেলায়। এদিনই ভোরে যেমন নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২ জন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।


আগেও দুর্ঘটনা...
চলতি মাসের পয়লা তারিখেই মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ছামুগ্রামের কাছে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ডাম্পার চালক পলাতক। একই দিনে দুর্ঘটনার কথা শোনা যায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়। 

আরও পড়ুন:শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget