এক্সপ্লোর

Governor on Bengal Post Poll Violence : "রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলে এখানে নয় কেন ?" ভোট পরবর্তী সন্ত্রাসে প্রশ্ন রাজ্যপালের

Bengal Post Poll Violence Update : ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আজ নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার করে বিজেপি

কলকাতা : ভোট পরবর্তী সন্ত্রাসের (Bengal Post Poll Violence) অভিযোগ নিয়ে ফের রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। "রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলে এখানে নয় কেন?" এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, বাংলায় ভেদাভেদের রাজনীতি চলছে।

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আজ নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার করে বিজেপি। রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্না মঞ্চ থেকে রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

পরে এনিয়ে রাজ্যপাল বলেন, "রাজ্যে ভোটের পর একের পর এক হিংসা। নিহতদের পরিবারকে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "রামপুরহাটে আর্থিক সহযোগিতা দেওয়া হলে এখানে নয় কেন?"

ভোটের ফল ঘোষণার পর, যে খুন এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলো উঠেছিল, হাইকোর্টের নির্দেশে তার তদন্ত করছে CBI। ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তদন্ত শুরু হওয়ার পর জেলায় জেলায় তদন্তে যায় সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কম গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে SIT। সম্প্রতি CBI আদালতে জানায়, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তারা ৫৮টি FIR দায়ের করেছে। তার মধ্যে, ২৬টি মামলার ক্ষেত্রে পেশ করা হয়েছে চার্জশিট। ২০টি মামলার এখনও তদন্ত চলছে। ২৫০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ২২৪ জনকে।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ (Post Poll Violence Allegation) নিয়ে রাজ্য-রাজনীতিতে টানাপড়েন চলছেই। এদিকে বিষয়টি নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। এনিয়ে দিনকয়েক আগেও তৃণমূলকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ ছিল, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক। 

এর পাশাপাশি ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছিলেন, ' গণতন্ত্র হত্যার কাজ তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূলের হিংসার আর রক্তলোলুপতার বলি হয়েছেন আমাদের ২০০ অধিক কার্যকর্তারা। তাঁদের সকলের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম। ' 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget