এক্সপ্লোর

Dilip Ghosh: 'দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ, আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা' লকেটকে পাল্টা জবাব দিলীপের

Dilip Ghosh: দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ, আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা! লকেটকে পাল্টা জবাব দিলীপের

কলকাতা: কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা। চিন্তন বৈঠকে দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, আত্মবিশ্লেষণ তখনই হবে যখন কেউ নিজের ভূমিকা বিচার করবেন। নির্বাচনে না লড়ে যদি কেউ ভুল-ত্রুটি ধরেন তাহলে তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন ওঠে। 

সূত্রের খবর, পুরভোটে পরাজয় নিয়ে বিজেপির চিন্তন বৈঠকেও, আত্মবিশ্লেষণের আর্জি জানান লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে হবে বলে জানান তিনি। অন্যদিকে পুরভোটে সন্ত্রাসের অভিযোগে, তৃণমূলের সমালোচনায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব এসেছে শাসকদলের তরফেও।

শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না! স্বীকার করতে হবে নিজেদের দুর্বলতাকে! দেখতে হবে কীভাবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসছে! পুরভোটে পরাজয় নিয়ে ফের আত্মবিশ্লেষণের আহ্বান জানান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। 

সূত্রের খবর, শনিবার দলের চিন্তন বৈঠকে সংগঠন সংক্রান্ত আলোচনায় এমনই মন্তব্য করেন তিনি। বৈঠকে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের পর্য়বেক্ষক অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের সামনেই দলের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ তুলে ধরেন লকেট।

সূত্রের খবর, এই প্রসঙ্গে বলতে গিয়েই কার্যত বিদ্রোহীদের সুরে রাজ্য বিজেপির কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন হুগলির সাংসদ। অভিযোগ করেন, কমিটিতে যোগ্যতা নয়। গুরুত্ব পেয়েছে কোটা। লকেট আরও বলেন, পুরনো নেতাদের একেবারে সরিয়ে দেওয়াটাও ঠিক হয়নি।

কলকাতা-সহ ৫ কর্পোরেশন নির্বাচনের পরে রাজ্যের ১০৮-টি পুরসভার ভোটেও বিশেষ দাগ কাটতে পারেনি বিজেপি। ১০৮টি পুরসভায় প্রাপ্ত ভোটের নিরিখে, তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তারা পেয়েছে ১৪ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে ১৩ শতাংশ ভোট। বামেরা তাহেরপুর পুরসভা দখল করতে পারলেও

বিজেপির ভাঁড়ার শূন্য! ১০৮ পুরসভার ভোটে মাত্র ৬৩টি ওয়ার্ডে জিতেছে তারা।
দলের শোচনীয় ফলাফলের জন্য আগেই আত্মসমালোচনার ডাক দিয়েছিলেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget