এক্সপ্লোর

Haltu News Update: লাগাতার চাপ ও অপমানের অভিযোগ, হালতুর ঘটনায় এবার গ্রেফতার লোন এজেন্ট

Kolkata News: একমাত্র ছেলের অপারেশনের জন্য মাথার ওপর মোটা টাকা ঋণ। লাগাতার চাপ দেওয়ার পাশাপাশি অপমানের অভিযোগ লোন এজেন্টের বিরুদ্ধে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হালতুতে শিশুকে খুন করে দম্পতি আত্মঘাতী হওয়ার ঘটনায় মামা-মামির পর এবার গ্রেফতার করা হল এক লোন এজেন্টকে। ঋণের টাকা ফেরত পেতে লাগাতার চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। দেওয়ালে দম্পতির লিখে যাওয়া নামের সূত্রে গ্রেফতার করে হয়েছে অভিযুক্তকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃতের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা। 

একমাত্র ছেলের অপারেশনের জন্য মাথার ওপর মোটা টাকা ঋণ। লাগাতার চাপ দেওয়ার পাশাপাশি অপমানের অভিযোগ লোন এজেন্টের বিরুদ্ধে। ঋণ শোধ করার জন্য জমি বিক্রি করতে চাইলেও মামা-মামির আপত্তি। হালতুর ঘটনায় তদন্তে নেমে তদন্তকারীদের অনুমান, এমন চাপে পড়ে সম্ভবত চরম সিদ্ধান্ত নেন দম্পতি। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল চঞ্চল মুখোপাধ্যায় নামে এক লোন এজেন্টকে। পুলিশ সূত্রে খবর, দেওয়ালে লেখা সুইসাইড নোটে ধৃতের নাম ছিল। কিন্তু সপরিবারের কেন এই চরম সিদ্ধান্ত? একমাত্র সন্তানকে খুন করে কেন আত্মঘাতী হলেন দম্পতি?

তদন্তকারীরা জানতে পেরেছেন, ছেলের অস্ত্রোপচারের জন্য, অটো চালক সোমনাথ রায়ের বড় অঙ্কের টাকার দরকার ছিল। সেই কারণে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তাঁকে ১০ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেন চঞ্চল। কিন্তু সেই ঋণ শোধ করতে পারছিলেন না সোমনাথ। এরপর টাকার জন্য তাগাদা দিতে শুরু করেন চঞ্চল। বাড়ি এসে কয়েকজন সোমনাথকে হুমকিও দেন বলে অভিযোগ। পুলিশ জানতে পেরেছেন, ঋণ শোধ করার জন্য, একটি জমি বিক্রি করার চেষ্টাও করেন সোমনাথ। কিন্তু তিনি তা পারেননি। কারণ, মামা-মানি এমনভাবে নথি তৈরি করে রেখেছিলেন, যে ৬ কাঠা ওই জমি বিক্রি করতে গেলে নিতে হবে তাঁদের অনুমতি। ঋণ শোধের জন্য ওই জমি বিক্রির কথা বললে মামা-মামি সায় দেননি বলে জানতে পেরেছে পুলিশ।

এই ঘটনার জেরেই সপরিবারের চরম সিদ্ধান্ত নেন সোমনাথ। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী হন এলাকার বাসিন্দারা। একই ঘরে সিলিং থেকে ঝুলছিল সোমনাথ রায় ও সুমিত্রা রায়ের দেহ। বাবার বুকে কাপড়ে বাঁধা আড়াই বছরের শিশুর মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, একটি দেওয়ালে লেখা ছিল মামা-মামির নাম, অন্য দেওয়ালে লেখা ছিল লোন এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়ের নাম। বুধবার রাতে ওই লোন এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃতের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা।

আরও পড়ুন: SFI On Student Union Election: ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে, হুঙ্কার দিল SFI

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget