এক্সপ্লোর

Higher Secondary 2025:২০২৫-এর উচ্চ মাধ্যমিক শুরু ৩ মার্চ থেকে, ঘোষণা ব্রাত্য বসুর

Bratya Basu:২০২৫ সালের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২০২৫ সালের উচ্চ মাধ্য়মিক পরীক্ষার (Higher Secondary Exam 2025) নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এদিন। সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন তিনি। ফাঁকে আবার হালকা মেজাজে প্রশ্ন করেন, 'এর মধ্যে কোনও ছুটি নেই তো?'

বিশদ যা...
রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং নির্ঘণ্ট মেনেই আজ শেষ হয়েছে। সমস্ত বিষয়ে পরীক্ষাই সুষ্ঠু ভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ব্রাত্য বসু।  এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার ২২১-এর সামান্য বেশি, মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮২৭টি। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪৭।  এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৬ হাজার ৭৯১টি স্কুলে হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও প্রশাসনের সহযোগিতায় সদ্য মা হয়েছেন এমন ৬ জনও এবার পরীক্ষা দিতে পারেন। ২৩টি জেলার প্রত্যেকটিতেই এবার ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সব মিলিয়ে ছাত্রদের থেকে সংখ্যায় ১ লক্ষ ৩ হাজার ১৭ জন বেশি জন ছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল কড়া। ভেতরে বাইরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। মেটাল ডিটেক্টর থেকে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, সবই ছিল এবার পরীক্ষাকেন্দ্রে। তা ছাড়া 
প্রশ্নপত্রে বিশেষ কোডেরও ব্যবস্থা করা হয়। সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীনই ৪১ জন পরীক্ষার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে তাঁদের সবার পরীক্ষা। কিন্তু কড়া নজরদারির মধ্যেও কী করে তারা ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকল? সংসদ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি জেলার বেশ কিছু শিক্ষাকর্মী আতসকাচের তলায়। অভিযোগ, আটকানোর জায়গায় মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে সাহায্য করেছে তাঁদের একটি চক্র। মালদা, উত্তর দিনাজপুর সহ কয়েকটি জেলার বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে ইতিমধ্যেই চিহ্নিত করে শোকজ করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর। তাছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে ৪১ জনের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি। জেলার পাশাপাশি, কলকাতার নামী স্কুলেও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী। এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলালাকীন টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধান নগর সাইবার থানার পুলিশ।

 

আরও পড়ুন:দেড় বছরের সন্তানকে খুনে মাকে ফাঁসির সাজা হাওড়ার আদালতের, মৃত্য়ুদণ্ড পেল প্রেমিকও

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget