এক্সপ্লোর

Hilsa : প্রাক শীতে বাজারে পেল্লায় সাইজের ইলিশ, তাও ভূরি ভূরি, কত দাম জানেন?

Hilsa In Kolkata Market : এবছর ভরা বর্ষাতেও তেমন জমাটি ছিল না ইলিশের আমদানী। বাজারে এসেছিল বেশির ভাগই ছোট মাপের মাছ, যা খোকা ইলিশ বলেই পরিচিত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বর্যা পেরিয়েছে বেশ কিছুদিন। কিন্তু  বাজারে গেলে রীতিমতো চমক লাগবে। মেঘদূতের সঙ্গে যে রুপোলি শস্যের আগমন বঙ্গের হেঁশেলে, সে কিনা হাজির প্রাক শীতে (Winter)। তাও আবার মহা সমারোহে। ঝকঝকে শরীরখানি। ওজনও বেশ রাজকীয়। এ বছরের বর্ষায় আসা রুপোলি শস্যকে রীতিমতো লজ্জায় ফেলে দিতে পারে এর সাইজ। গড়িয়াহাট বাজার আলো করে ঝোরায় ঝোরায় ঝকমকিয়ে উঠছে ইলিশ। ছড়াচ্ছে সুঘ্রাণ। প্রায় হাতছানি দিয়ে ডাকছে যেন। দামও নাগালের বাইরে নয়। 

এবছর ভরা বর্ষাতেও তেমন জমাটি ছিল না ইলিশের (Hilsa) আমদানী। বাজারে এসেছিল বেশির ভাগই ছোট মাপের মাছ, যা খোকা ইলিশ বলেই পরিচিত। আর একটু মাঝারি মাপের ইলিশের দাম তো মধ্যবিত্তের কাছে ছিল ছ্যাঁকার মতো। কিন্তু গড়িয়েহাটের মৎস্য ব্যবসায়ী জানালেন, শীতের শুরুতে এমন ইলিশ সত্যিই বিরল। দামও খুব বেশি নয়। দেড় কিলো মতো ইলিশের দাম দেড় হাজারের কিছু বেশি। অথচ ভরা বর্ষায় এই বাজারেই মাঝারি মাপের মাছ বিক্রি হয়েছে ২-২.৫  হাজারে।  একটা-দুটো নয়, কার্যত একদল ইলিশ যেন তাকিয়ে আছে ক্রেতার দিকে। 

ভাজা হোক বা ভাপা...কালোজিরে কাঁচালঙ্কার ঝোল হোক, বা তেঁতুল দিয়ে টক....পাতে পড়লেই চেটেপুটে সাফ! ইলিশের ভালো ভালো রান্নার ভিস্যুয়াল। আর তা যদি হয় খাস পদ্মার, তাহলে মেজাজটাও যেন আসল রাজা! বাজারে গিয়ে ওপাড় বাংলার রুপোলি শস্য হাতের নাগালে পেলে, আর কি মিস করা যায়! 

মৎস্যবিক্রেতাদের (Fish Sellers) সার্টিফিকেট, এ ইলিশ খেতেও হবে বেশ। সেই তুলনায় দাম কমই ! ১৬০০-১৭০০ টাকায় মিলছে ইলিশ। পুরো পরিবারের জমিয়ে মধ্যাহ্ণভোজের পক্ষে যথেষ্ট। শীতের মুখে এই প্রাপ্তি বাঙালির কাছে কম কিছু নয়। তবে হ্যাঁ। মাসের শেষ পকেটে টান তো আছেই। তবে, গরম-গরম ভাতের সঙ্গে ঝকঝকে ইলিশের যুগলবন্দি পেতে বাজারে ভিড় করছেন অনেকেই। 


 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget