এক্সপ্লোর

Chinsurah News: সরকারি ওয়েবসাইট থেকে জমি-বাড়ির তথ্য হাতিয়ে টাকা আত্মসাৎ, উত্তরপ্রদেশের প্রতারণা চক্র ব্যান্ডেলে

Chinsurah News:

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সরকারি ওয়েবসাইট থেকে জমি-বাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ। তার পর অনলাইন লেনদেন অ্যাপ মারফত মোটা টাকা হাতানো। ভিন্ রাজ্য থেকে এসে চার যুবক ব্যান্ডেলে এমনই প্রতারণা চক্র (Cyber Fraud) চালাচ্ছিলেন বলে অভিযোগ। তাঁদের গ্রেফতার করল চুঁচুড়া (Chinsurah News) থানার পুলিশ। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বাংলা এবং মহারাষ্ট্রে এই প্রতারণা চক্রের জাল ছডি়য়ে রয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ব্যান্ডেল (Bandel) ডন বসকো স্কুলের উল্টো দিকের একটি বাড়িতে হানা দেয় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ব্লক উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় প্রদীপ সাহানি, সদানন্দ শ্রীবাস্তব ওরফে মনু, মনোজ কুমার এবং শিবম গুপ্তকে। ধৃতরা সকলে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং কুশীনগরের বাসিন্দা। গ্রেফতারির পর তাঁদের আদালতেও তোলা হয় এ দিন। সেকানে ধৃতদের ১২ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি ব্যান্ডেলে ছ’হাজার টাকার বিনিময়ে বাড়িটি ভাড়া নেন ওই চার যুবক। অনলাইন ব্যবসা করেন বলে বাড়ির মালিককে জানান তাঁরা। কিন্তু সারাদিন তাঁদের কাউকেই বাড়ির বাইরে দেখা যেত না। বরং রাতের দিকেই ঘোরাঘুরি করতে দেখা যেত এবং ব্যান্ডেল চার্চ সংল্গন এলাকার এটিএম থেকে টাকা তুলতে দেখা যেত। তাতে সন্দেহ বাড়ে স্থানীয়দের। সেই মতো বিষয়টি পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন: WB Municipal Election Result 2022: বিধাননগর, চন্দনগরে দ্বিতীয় স্থানে উঠে এল বামফ্রন্ট, সরছে রাজ্যের বিরোধী রাজনীতির অভিমুখ?

তার পরেই এ দিন ওই বাড়িতে হানা দিয়ে ধৃতদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, উত্তরপ্রদেশ সরকারের জমি-বাড়ি বিক্রির ওয়েবসাইট igrsup.gov.in থেকে সে রাজ্যের নাগরিকদের তথ্য সংগ্রহ করতেন ওই চার যুবক। সেখান থেকে প্যান, আধার নম্বর হাতিয়ে, যন্ত্র দিয়ে আঙুলের ছাপ নকল করে নিতেন। তার পর ফোটোশপের মাধ্যমে নকল নথি তৈরি করে পে ওয়ার্ল্ড অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা হত। 

তাতে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য সংযুক্ত করে, কোথায়, কত টাকা জমা রয়েছে, সব জেনে নিতেন। বিএসএনএল-এর নম্বরে ওটিপি আসার ব্যবস্থা করতেন। সেই মতো নিজেদের তৈরি ভুয়ো অ্যাকাউন্টে প্রথমে টাকা সরাতেন ধৃতরা। তার পর এটিএম থেকে সেই টাকা তুলে নিতেন। এমনকি মৃত ব্যক্তির নামেও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, ‘‘সিপিসি কমিউনিটি আউটরিচ করছে। সামাজিক লোকজনের থেকে অনেক তথ্য মিলছে। ফোন মারফত এই রকম একটি মেসেজ পাই।ভিন্ রাজ্যের বাসিন্দা চার যুবককে ডনবস্কো এলাকায় দেখা যাচ্ছে বলে জানা যায়। জানতে পারি,সারাদিন তারা কোনও কাজ করে না।রাতের দিকে তাদের দেখা যাচ্ছে। ওই চারজনকে ধরে জেরা করতেই তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায়। চার লাখ টাকা নগদ, ফিঙ্গার প্রিন্টের ব্লক পাওয়া যায়।পে ওয়ার্ল্ট, যেটি আধার বেসড, অ্যাপ তার মাধ্যমে প্রতারিতের নামে অ্যাকাউন্ট তৈরি করা হতো। ওটিপি যাতে তাদের নম্বরে আসে, তার জন্য বিএসএনএল নম্বর ব্যবহার করছিল।’’

এ দিন তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে বহু মানুষের বাড়ি-জমির দলিল, নকল পরিচ পত্র, আঙুলের ছাপ নকল করার সরঞ্জাম, রবারের মোহর, এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই, উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে নগদ ৪ লক্ষ টাকাও। তিন মাসে ২ কোটি টাকা হাতানোর লক্ষ্য নিয়ে ধৃতরা এই কাজে নেমেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ব্যান্ডেলেই কেন ধৃতরা এসে উঠেছিলেন, তার সপক্ষে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশের ধারণা, উত্তরপ্রদেশ পুলিশ প্রতারণার আঁচ পেলেও অভিযোগ দায়ের করে, অভিযুক্তদের খোঁজ পেতে সময় লাগবে। তত দিনে বেপাত্তা হয়ে যেতে কোনও অসুবিধাই যাতে না হয়, তার জন্যই এ রাজ্যে এসে ঘাঁটি গেড়েছিলেন ধৃতরা। আপাতত পুলিশে হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget