এক্সপ্লোর

Hooghly Flood: প্লাবিত এলাকায় জলকষ্ট, ত্রাণ চুরির অভিযোগ খানাকুলে

Khanakul Flood: সব হারিয়েছেন তাঁরা, চেয়ে রয়েছেন সরকারি ত্রাণটুকুর দিকে। এই আবহে বন্য়াদুর্গতদের জন্য় আসা ত্রাণ চুরির অভিযোগ উঠল হুগলির খানাকুলে।

বাপন সাঁতরা, হুগলি: হুগলির (Hooghly) খানাকুলে কয়েক জায়গায় জল কমলেও সমস্য়ার অন্ত নেই মানুষের। কোথাও জলকষ্টের মাঝেই ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠেছে । কোথাও আবার পঞ্চায়েতে সরকারি ত্রাণ চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্য়ে এসেছে বিজেপির কোন্দল। 

প্রকাশ্য়ে বিজেপির কোন্দল: সব হারিয়েছেন তাঁরা, চেয়ে রয়েছেন সরকারি ত্রাণটুকুর দিকে। এই আবহে বন্য়াদুর্গতদের জন্য় আসা ত্রাণ চুরির অভিযোগ উঠল হুগলির খানাকুলে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই প্রকাশ্য়ে এল বিজেপির কোন্দল। এই ঘটনা বিজেপি পরিচালিত ধান্যঘড়া পঞ্চায়েতের। এই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে খানাকুল বিধানসভার বিজেপির কনভেনার নির্মল মান্নার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা কার্তিক ঘড়া। তিনি বলেন, "বিডিও অফিস থেকে পাঠানো ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে দেওয়ার জন্য পঞ্চায়েত অফিসে মজুত রাখা ছিল। আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম সে আমাকে ফেন করে বলল না জানিয়ে হঠাৎ পঞ্চায়েত অফিসের সামনে ভিড় করে স্থানীয় বিজেপি নেতা নির্মল মান্না সহ তার অনুগামীরা। তারপর সিসিটিভি বন্ধ করে তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চলে যান তারা।'' অভিযুক্ত বিজেপি নেতা নির্মল মান্না বলেন, "আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্য়ে। মানুষ যখন জল যন্ত্রণায় ভুগছে। মানুষ এসেছিল ত্রিপল নিতে। প্রধান না থাকায়, তারা নিয়ে গেছে। প্রধান নিজেই ত্রাণ তার গোডাউনে রেখে মিথ্যা তাদের উপর অভিযোগ করছেন। নিজে লুকিয়ে রখে এইসব বলছে।''                                      

কমছে জল, তবে কমেনি কষ্ট।খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। খানাকুলের বন্দর, ধান্য়ঘড়া, ঠাকুরানিচক, পানশিউলি, রাজাহাটির কোমর পর্যন্ত জল। এই আবহে সাতদিন আগে দারকেশ্বর নদীর বাঁধ ভেঙে মাত্রাতিরিক্ত জল ঢোকায়, তলিয়ে গিয়েছে খানাকুলের তালিপ, বন্দর এলাকার নদী তীরবর্তী ১০ টি বাড়ি। বাড়ি-ঘর হারিয়ে কার্যত খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে তাঁদের। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "বাড়ি ভেঙে গেছে। পুনর্বাসন হোক।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'বাংলায় বর্ষার কারণে নয়, ডিভিসি-র ছাড়া জলে বন্যা হয়' ফের আক্রমণ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget