এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় বর্ষার কারণে নয়, ডিভিসি-র ছাড়া জলে বন্যা হয়' ফের আক্রমণ মমতার

West Bengal News: বন্য়া পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। আর এই অবস্থায় DVC-র সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পারদ ক্রমশ চড়ছে।

কলকাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি (West Bengal Flood)। কিছু কিছু জায়গায় জল নামলেও ভোগান্তি কমছে না। আর এই আবহে ফের ডিভিসিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

ফের ডিভিসিকে নিশানা: বন্য়া পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। আর এই অবস্থায় DVC-র সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পারদ ক্রমশ চড়ছে। এর পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদি সরকারের জলশক্তি মন্ত্রকও। গত সপ্তাহেই, DVC-কে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা চিঠিতে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল দাবি করেন, সব সময়ের মতো এবারও ঐকমত্য়ের ভিত্তিতে, প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই, জল ছেড়েছে দামোদর ভ্য়ালি রিভার রেগুলেশন কমিটি (DVRRC)। মুখ্য়মন্ত্রী DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেওয়ার পরই দামোদর ভ্য়ালি রিভার রেগুলেশন কমিটি (DVRRC) থেকে পদত্যাগ করেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু, এবং রাজ্যের সেচ ও জলপথ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার। এই পরিস্থিতিতে মঙ্গলবারও, বন্যা পরিস্থিতি নিয়ে DVC-র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন বীরভূমে প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, 'ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যান মেড বন্যা হয়। বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ডিভিসি-র ছাড়া জলে বন্যা হয়।' 

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে যাওয়ার পিছনে বারবার DVC-কে দায়ী করছে রাজ্য সরকার। অন্য়দিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "রাজ্য সরকারের যে বাঁধগুলি, ম্যাসাঞ্জর, হিংলো, তেনুঘাট, মুকুটমণিপুর এবং চাণ্ডিল সেখান থেকে গত ৫ দিন, ৭ দিনে, কনজারভেশন লেভেলে পৌঁছনোর পর, অর্থাৎ যার পরে জল আরও কিছুটা সহনশীলতা ছিল বাঁধগুলির জল ধারণের, তার আগেই জল ছেড়ে দিয়ে বিস্তীর্ণ এলাকা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের অংশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট অভিযোগ, আর জি কর-কাণ্ড থেকে মুখ ঘোরানোর জন্য রাজ্য সরকারের বাঁধগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় কনজারভেশন লেভেলে জল পৌঁছনোর সঙ্গে সঙ্গে জল ছেড়ে দিয়েছেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'বেলাইনে বিশ্বরেকর্ড, কোথায় রেলমন্ত্রী?' মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন মমতার

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের উপরে ৪ বার হামলা..", নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সাংসদ, কী জানাল আদালত ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, ভোটের মুখে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget