এক্সপ্লোর

Hooghly News: ভূতে ধরেছে সন্দেহে শিকলে বাঁধা কিশোর, উদ্ধার করল প্রশাসন

Bandel News: ভূতে ধরেছে সন্দেহে শিকলে বেঁধে রাখা কিশোরকে উদ্ধার করল প্রশাসন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ব্যান্ডেলে।

সৌরভ মুখোপাধ্যায়, চুঁচুড়া: ভূতে ধরেছে সন্দেহে শিকলে বেঁধে রাখা হয়েছিল বছর ষোলোর এক কিশোরকে। হুগলি জেলার ব্যান্ডেল কেওটাতে ঘটা এমন অমানবিক ঘটনায় সাড়া পড়েছিল শহরে। বুধবার চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ওই কিশোরের বাড়িতে যান। তাঁর সঙ্গে স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোর গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। হাত পা ছুঁড়তে থাকে গালিগালাজ করতে থাকে। সামনে কাউকে পেলে তাকে মারধরও করতে যায়। একদিন সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরে হঠাৎ করেই তার এই আচরণ শুরু হয়। ভুতে ধরেছে সন্দেহে বাড়ির লোকেরা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ওঝার থেকে জল পড়া এনে খাওয়ানো, মাদুলি পড়ানো সবই করা হয়। তাতে কোনও কাজ হয়নি। এরপর চিকিৎসক দেখালে কিশোর ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তখন তার শিকল খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: East Bardhaman News: নকল নোটের লোভ দেখিয়ে মহিলাদের গয়না লুঠের প্ল্যান, মেমারিতে পর্দাফাঁস চক্রের, ধৃত ৩

এখনও মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে ভূত প্রেতের। এগুলি দূর করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সচেতন করা হয় এলাকাবাসীদের।

বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহ বলেন,"আমরা জানতে পেরে কিশোরের বাড়িতে আসি। ওঝা ঝাড়ফুঁক এসবের ফলে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তেমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেতন থাকতে হবে।"

মহকুমা শাসক বলেন, "এখনো মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে।কিশোরের বাবা কুসংস্কার আচ্ছন্ন হয়ে বোঝার কাছে গেছেন তাতে সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়েছে।স্থানীয় কাউন্সিলর বা প্রশাসনের লোকজনকে জানালে হয়তো আরো আগে কিশোরের চিকিৎসার ব্যবস্থা করা যেত।এখন নিউরো সাইক্রিয়াটিস্ট কে দেখানো হচ্ছে কিশোর অনেকটাই সুস্থ আছে।ক্লাস টেনের ছাত্র ভালোভাবে পড়াশোনা করুক এটাই আমরা চাই।"

কিশোরের বাবা বলেন, "সবাই পাশে এসে দাঁড়িয়েছে ভালো লাগছে।ছেলে আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura News: বিরোধীদের প্রতি প্রতিহিংসা নয়, বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget